1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

হেগলিগ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলো দক্ষিণ সুদান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ এপ্রিল, ২০১২
  • ১৪৬ Time View

অবশেষে বিতর্কিত হেগলিগ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলো দক্ষিণ সুদান।অবিলম্বে হেগলিগ থেকে সেনা প্রত্যাহার শুরু হবে বলে জানিয়েছেন দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী । আগামী তিনদিনের মধ্যে এই প্রত্যাহার সম্পন্ন হবে বলে জানান তিনি।

শুক্রবার দক্ষিণ সুদানের রাজধানী জুবায় এক সংবাদসম্মেলনে তথ্যমন্ত্রী বার্নাবা মারিয়াল বেনজামিন জানান, দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

বেনজামিন বলেন, ‘দক্ষিণ সুদান এসপিএলএ যোদ্ধাদের পানথাউ (হেগলিগ) থেকে সরে আসার নির্দেশ দিয়েছে।’ তবে হেগলিগ থেকে সরে আসলেও দক্ষিণ সুদান এই ভূখন্ডের ওপর নিজেদের দাবি প্রত্যাহার করছে না বলে জানান তিনি। আন্তর্জাতিক আদালতেই হেগলিগের মালিকানা নির্ধারিত হবে বলে এ সময় উল্ল্যেখ করেন বেনজামিন।

সুদান ও দক্ষিণ সুদানের সংঘাত নিয়ে আলোচনা করতে আরবলীগের জরুরি বৈঠক আহবানের পরপরই সেনা প্রত্যাহারের ঘোষণা দিলো দক্ষিণ সুদান।

আরবলীগের উপ মহাসচিব আহমেদ বিন হেলি এর আগে জানান হেগলিগ দখলের কারণে সৃষ্ট সঙ্কটের প্রেক্ষিতে আরব লীগের সদস্য সুদানের অনুরোধে এই বৈঠক আহবান করা হচ্ছে। মিসরের রাজধানী কায়রোতে পরবর্তী সপ্তাহে অনুষ্ঠেয় জরুরি বৈঠকে সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন বলে জানিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ