1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

চীনে বিদেশী বিনিয়োগ হ্রাস অব্যাহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ এপ্রিল, ২০১২
  • ১৫৮ Time View

টানা পঞ্চম মাসের মতো মার্চ ২০১২’তেও  চীনে সরাসরি বৈদেশিক বিনিয়োগ(এফডিআই)কমেছে। সাম্প্রতিক এক সরকারি পরিসংখ্যানে এ চিত্র প্রকাশ পায়। ইউরোজোনে উদ্ভূত ঋণ সংকটের কারণে সৃষ্ট আর্থিক মন্দা ও অর্থনৈতিক দুর্বলতাকেই এর জন্য দায়ী করা হচ্ছে।

মঙ্গলবার চীনা অর্থমন্ত্রনালয় থেকে বলা হয়, গত বছর একই সময়ের তুলনায় চলতি বছরের মার্চেও বৈদেশিক বিনিয়োগের পরিমান কমেছে প্রায় ৬ দশমিক ১ শতাংশ। যদিও চলতি বছরের প্রথম তিন মাসে চীনে বিদেশী বিনিয়োগ পৌঁছেছে ২ হাজার ৯’শ ৪৮ কোটি ডলারে। তবে ২০১১ সালে একই সময়ের তুলনায় এর হার ২ দশমিক ৮ শতাংশ কম।

মন্দার কারণে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চীনে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগের পরিমান পূর্বের থেকে ৩১ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। চীনের অন্যতম প্রধান বাণিজ্য সহযোগী ইউরো জোনের চলমান মন্দা এশীয় অর্থনৈতিক জায়ান্ট চীনকেও ক্ষতিগ্রস্থ করছে। শুক্রবার চীনা কর্তৃপক্ষ স্বীকার করে গত ‍তিন বছরের মধ্যে চলতি বছরে চীনের অর্থনীতি প্রবৃদ্ধির গতি সবচেয়ে ধীর।

তবে চীনে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বেড়েছে। মঙ্গলবার প্রকাশিত এক চিত্রে দেখা যায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পৌঁছেছে ৮৯ কোটি ৩০ লাখ ডলারে । বিগত সময় থেকে এই বৃদ্ধির হার ১০ দশমিক ১ শতাংশ । তবে এই পরিসংখ্যানের মাধ্যমে এটিই প্রমানিত হয় বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র মন্দা মোকাবেলা করে পুনরায় তার আগের অবস্থানে ফিরে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ