1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে খাতুনগঞ্জে থামছে না ডিও স্লিপ বাণিজ্য ব্যাংকের এমডিদের কর্মদক্ষতা মূল্যায়নে ১০০ নম্বরের কাঠামো ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী পূর্ণাঙ্গ পর্ষদ-এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক ‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না : ফারজানা শারমিন তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন ৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নববর্ষ উপলক্ষে ইরানকে ট্রাম্পের শুভকামনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ১০৮ Time View

ইরানের নতুন বছর উপলক্ষে শুভ কামনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নববর্ষ নওরোজ নামেই পরিচিত। ওই দিন সরকারি ছুটি থাকে।

বুধবার ইরানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ট্রাম্প। তবে এর আগে ইরানের ওপর যে ভ্রমণ নিষেধাজ্ঞা আনা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি। এর আগে ইরানসহ বেশ কয়েকটি মুসলিম দেশের ওপর ভ্রষণ নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। তবে সেগুলো বেশ মার্কিন আদালত স্থগিত করেছে।

এর আগের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরান সরকারের পরমাণু চুক্তি নিয়েও সমালোচনা করেছেন ট্রাম্প।

ফার্সি ভাষায় নওরোজ শব্দের অর্থ নতুন দিন। ইরানে জাতীয় দিবসের মতো নওরোজ উৎসবমুখর হয়ে থাকে। পরিবারের সঙ্গে হৈ হুল্লোড়ে কাটানো ও উপহার দেওয়া নেওয়ার জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন কিছু শুরু করার জন্য এটা একটা ভালো উপলক্ষ।

ট্রাম্পের উদ্বৃতি দিয়ে হোয়াইট হাউসের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের বহু নাগরিক আমাদের দেশে এসেছে। আমেরিকানদের সঙ্গে ইরানিদের বন্ধুত্ব আমি খুব উপভোগ করি। তাছাড়া আমেরিকাতে অভিবাসীদের মধ্যে ইরানিদের সংখ্যা অনেক বেশি। আগামি দিনে আরো ভালো সূচনা হতে পারে।’

নির্বাচনের সময় থেকেই অভিবাসী ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। নির্বাচনের পর মুসলিম প্রধান দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি মেক্সিকোর সীমান্তে প্রাচীর তুলে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইরান ছাড়াও লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের আমেরিকায় প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা হাইকোর্ট স্থগিত করেছে। তবে এ নিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ