1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে খাতুনগঞ্জে থামছে না ডিও স্লিপ বাণিজ্য ব্যাংকের এমডিদের কর্মদক্ষতা মূল্যায়নে ১০০ নম্বরের কাঠামো ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী পূর্ণাঙ্গ পর্ষদ-এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক ‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না : ফারজানা শারমিন

রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

রাজশাহীতে এক ধনাঢ্য ব্যবসায়ীর ফ্ল্যাটে হানি ট্র্যাপে ফেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক শিক্ষার্থীকে আটকে নির্যাতন করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। শনিবার নগরীর আলুপট্টি এলাকায় স্বচ্ছ টাওয়ারের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ওই রাতেই ভুক্তভোগী বোয়ালিয়া থানায় মামলা করেন। পরে ভোরে অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন নগরীর বোয়ালিয়া থানার শেখপাড়া এলাকার মোহাম্মদ তৌকির জাহান স্মরণ (২৯), রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার আবু রায়হান (২৪) ও শাহরিয়ার মনন (২৯) এবং বহরমপুর এলাকার জুনাইরা ইসলাম (২২)।

মামলার বাদীর (২৮) বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামে। তিনি রাজশাহী শহরের একটি ছাত্রাবাসে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তিনি এজাহারে জানিয়েছেন, গত শনিবার সকাল আটটার দিকে ব্যক্তিগত কাজে রাজশাহী শহরে আসেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে স্বচ্ছ টাওয়ারের পশ্চিম পাশে একটি বিসিএস কোচিং সেন্টার থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তির সঙ্গে তার ধাক্কা লাগে। এ নিয়ে সেখানে থাকা তিন ব্যক্তি তাকে গালিগালাজ করেন।

পরে এক তরুণী ঘটনাস্থলে এসে তাদের মধ্যকার সমস্যা সমাধানের কথা বলে ওই তিন ব্যক্তির সঙ্গে রাবির সাবেক শিক্ষার্থীকে স্বচ্ছ টাওয়ারের ১৫ তলায় নিয়ে যান। সেখানে ১৫/এ নম্বর ফ্ল্যাটে ঢোকানোর পরপরই তার মুখ গামছা দিয়ে বেঁধে ফেলা হয়। এরপর অজ্ঞাতনামা তিন ব্যক্তি তাকে এলোপাতাড়ি মারধর করেন। মারধরে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে দুটি শর্ত দেওয়া হয়। হয় তাদের সঙ্গে থাকা নারীকে ‘কট’ দেখিয়ে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দেওয়া হবে, নতুবা এক লাখ টাকা দিতে হবে।

টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গ্লুর টিনের বোতল দিয়ে আবার মারধর করা হয়। এ সময় ওই নারীকে পাশে বসিয়ে তার ভিডিও ধারণ করা হয় বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

পরে রাবির সাবেক ওই শিক্ষার্থী টাকা দিতে অস্বীকার করলে মুক্তিপণের পরিমাণ কমিয়ে ৪০ হাজার টাকা করা হয়। এরপর তার মোবাইল ফোন থেকে বড় বোনের নম্বরে ফোন করে টাকা চাওয়া হয়। তাকে উদ্ধারের জন্য তার বোনের স্বামী কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শাহরিয়ার মননের পূবালী ব্যাংক, রাজশাহী শাখার অ্যাকাউন্টে ৩০ হাজার ১০ টাকা পাঠান। এ ছাড়া মুজাহিদের কাছে থাকা নগদ ১০ হাজার টাকাও জোর করে নেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়েছে, মুক্তিপণের ৪০ হাজার টাকা ব্যবসায়িক লেনদেন হিসেবে দেওয়া হয়েছে এমন একটি কথা ডায়েরিতে লিখিয়ে রাবির সাবেক ওই শিক্ষার্থীর স্বাক্ষর নেওয়া হয়। পরে তার বোনের স্বামীর কাছ থেকে টাকা পাঠানোর স্ক্রিনশট নিয়ে টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। আসামিরা পেছন পেছন গিয়ে তাকে অটোরিকশায় তুলে দেন বলেও অভিযোগ করেছেন তিনি।

পুলিশের তদন্তে জানা গেছে, যে ফ্ল্যাটে ওই যুবককে আটকে রাখা হয়েছিল, সেটির মালিক রাজশাহীর হোটেল নাইস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী খন্দকার হাসান কবির। গ্রেফতার আসামি মোহাম্মদ তৌকির জাহান স্মরণের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক আছে। সেই সূত্রে স্মরণ হোটেল নাইস ইন্টারন্যাশনালের ম্যানেজারের কাছ থেকে ফ্ল্যাটের চাবি নিয়ে সেখানে প্রবেশ করেন বলে পুলিশ জানিয়েছে।

খন্দকার হাসান কবির বলেন, ফ্ল্যাটটির মালিক তিনি। সেখানে তিনি ও তার বড় ছেলে মাঝেমধ্যে থাকেন। হোটেল ম্যানেজারের কাছ থেকে চাবি নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আসামিরা একটি ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটটি খুলে ভেতরে ঢুকেছিল।

মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত চারজনকেই গ্রেফতার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রবিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ