1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ | Boishakhi Online পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনার মেয়ে পুতুলের ছেড়ে দেওয়া পদে যাকে সমর্থন করবে বাংলাদেশ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৮ আসিফ মাহমুদের বিরুদ্ধে ৫ দেশে অর্থপাচারের অভিযোগ, অনুসন্ধান করবে দুদক গফরগাঁওয়ে বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের ব্যবসায়ীকে আ. লীগের ‘অর্থদাতা’ আখ্যা দিয়ে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ৪১ বছরে ফের মা হচ্ছেন ‘রইস’ নায়িকা

শেখ হাসিনার মেয়ে পুতুলের ছেড়ে দেওয়া পদে যাকে সমর্থন করবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

এমটিনিউজ২৪ ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান হিসেবে ভবিষ্যতে মালদ্বীপের একজন প্রার্থীকে বাংলাদেশ সমর্থন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এই কথা জানান।

এই পদে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ছিলেন। গত সপ্তাহে এই পদ থেকে তিনি পদত্যাগ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধানের এই পদটিতে আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সায়মা ওয়াজেদের নিয়োগটি ত্রুটিপূর্ণ এবং ওই পদে নিয়োগের জন্য তার যথাযথ অভিজ্ঞতা ছিল না বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, তার অ্যাপয়েন্টমেন্টটাই ছিল দুঃখজনক এই ধরনের সংস্থাতে। তার কোনো ক্রেডিবল কোয়ালিফিকেশন ছিল না। এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার ব্যাপারে এটা সারপ্রাইজিং না। এই অ্যাপয়েন্টমেন্টটাও ক্রুটিপূর্ণ ছিল। ওখানে গিয়ে চাপাবাজি করে ভোট দিয়ে কোনোরকম হয়ে গেছে। এগুলাতো বের হয়ে আসবেই। শেখ মুজিব সাহেবের পরিবারের সবগুলা লোক কেমন দুর্নীতির দুর্গন্ধে মানুষ এদেরকে প্রত্যেক জায়গায় আইডেন্টিফাই করতে পারছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো একটি আন্তর্জাতিক সংস্থাতে এ ধরনের নিয়োগ দেওয়া লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন, ইট ইজ অলসো এ শেইম ফর অ্যা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। দে শুড নট অ্যাপয়েন্ট পিপল অন দি গ্রাউন্ড অফ জাস্ট সিম্পলি বিং কানেক্টেড টু এ ফ্যামিলি রেজিম। আই থিঙ্ক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অলসো নিড টু টাইটেন দেওয়ার প্রসেসেস।

হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক একটি সংস্থার জন্য এটা একটা লজ্জার ঘটনাও বটে। শুধু ক্ষমতাসীন একটি পরিবারের সাথে সম্পর্ক থাকার কারণে কাউকে নিয়োগ দেওয়া তাদের উচিত হয়নি। আমি মনে করি, আন্তর্জাতিক সংস্থাগুলোরও তাদের নিয়োগ প্রক্রিয়া আরও কঠোর করা উচিত।

হুমায়ুন কবির জানান, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ-এর ভিশন তুলে ধরবেন। তিনি বলেন, গণতান্ত্রিক রূপান্তর এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের লক্ষ্য ও অগ্রাধিকার বিশ্বনেতাদের সামনে তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সফরসূচি অত্যন্ত ব্যস্ত থাকবে। তার বক্তব্যে বিশ্বশান্তি, টেকসই উন্নয়ন, সংঘাত নিরসন, দারিদ্র্য বিমোচন, স্থানীয় অর্থনীতি এবং বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের বিষয়গুলো গুরুত্ব পাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। সংকটটির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আরও জোরালোভাবে আকর্ষণ করতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে উচ্চপর্যায়ের আলোচনা ও বিভিন্ন বৈঠকে বিষয়টি তুলে ধরা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ