1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে সামরিক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে দক্ষিণ ইরানের কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহ এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, কেশম দ্বীপে অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বন্দর লেঙ্গেহ সংলগ্ন সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। তবে এসব ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে এ অভিযান চালানো হয়েছে। কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে এ ধরনের হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী। কর্মকর্তারা এসব অভিযানকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

কয়েক সপ্তাহ ধরে ইরানের সঙ্গে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনা নাকচ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ তার এমন বক্তব্যের মধ্যেই কেশম দ্বীপে হামলার খবর সামনে এল।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল এবং আমরা জিতেছি। কয়েক মাস ধরে কোনো লড়াই না থাকায় এটাকে এখন আর যুদ্ধ বলা যায় না।’

এদিকে হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌযান চলাচল নিয়ে উত্তেজনার মধ্যেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় দুই দেশ বার্তা আদান-প্রদান করছে। এ প্রক্রিয়া এগিয়ে নিতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বর্তমানে দোহা সফর করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ