1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন ৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সাগর-রুনি হত্যায় দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে ট্রাইব্যুনালে আবেদন ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয় ৪১ দেশের সিনেমা নিয়ে কাশ্মীরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দল থেকে বাদ পড়েই ট্রিপল সেঞ্চুরি দিয়ে জবাব পাকিস্তানি তারকার সন্ধ্যায় আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫০ মেগাওয়াটে পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার : হুমায়ুন কবির জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন : হুমায়ুন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

মোঃ রাজিব হোসেন (নিরব), আফিকুজ্জামান বাপন ও অহনা পোদ্দার

তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ (ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি)-এর আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন- শেখ সাদী, শরীফ উদ্দিন জুয়েল, আলহাজ্ব আইনুল হক, সাগর হাসান মাসুম। শিক্ষক উপদেষ্টা ড. মোঃ রাজিব আহসান, এ.টি.এম মাহফুজ হোসেন। এছাড়াও ছাত্র উপদেষ্টা নাজমুল হোসাইন, সজিব হোসাইন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাজিব হোসেন (নিরব) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আফিকুজ্জামান বাপন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অহনা পোদ্দার। এছাড়াও সিনিয়র সহ সভাপতি হিসেবে রয়েছেন আর্জুয়ারা মীম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদ আহসান। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান।

নবনির্বাচিত সভাপতি মোঃ রাজিব হোসেন (নিরব) বলেন, তিতুমীর কলেজ ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং একটি ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্ল্যাটফর্ম তৈরি করতে আমরা কাজ করব। সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও কার্যকর কমিটি উপহার দিতে চাই।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আফিকুজ্জামান বাপন বলেন, কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটিকে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যয় নিয়ে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। শিক্ষার্থীদের একাডেমিক ও সাংগঠনিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আগামী এক বছর ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর তিতুমীর কলেজ ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময়ে সহযোগিতা প্রদান, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণে নতুন কমিটি কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ