1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

নাইজেরিয়ায় ৭০ হাজার নবজাতকের শরীরে এইচআইভি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ এপ্রিল, ২০১২
  • ১৫৫ Time View

নাইজেরিয়ায় প্রায় ৭০ হাজার নবজাতকের শরীরে এইচআইভি পজেটিভ ধরা পড়েছে। পশ্চিম আফ্রিকার এই দেশটির সরকারের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা গত বৃহস্পতিবার এ ভীতিকর তথ্য দিয়েছেন।

নাইজেরিয়ার ন্যাশনাল এজেন্সি ফর দ্য কন্ট্রোল অব এইডসের (নাকা) মহাপরিচালক জন আইদোকো দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওগুনে এ তথ্য প্রকাশ করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, নাইজেরিয়ার গর্ভবতী নারীদের মধ্যে এইচআইভি/এইডস, যক্ষ্মা এবং ম্যালেরিয়ার প্রকোপ খুব বেশি।

মহাপরিচালক আইদোকো জোর দিয়ে বলেছেন, নাইজেরিয়ায় এইডসের বিস্তার রোধে নাকা প্রতিষ্ঠা করা হয়েছে আর এ সংস্থা এইডস প্রতিরোধ কৌশল নিয়ে ওগুন প্রাদেশিক সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এইচআইভি বিস্তার রোধে ওগুনের প্রাদেশিক অ্যাকশন কমিটি অন এইডসের (সাকা) আরো উন্নয়ন করার আহ্বান জানিয়েছে তিনি।

এইডস এবং সংশ্লিষ্ট অন্যান্য রোগ নিয়ন্ত্রণের জন্য ন্যাশনাল এজেন্সি ফর দ্য কন্ট্রোল অব এইডস (নাকা) সংস্থাটিকে আরো শক্তিশালী করতে সরকারের সব পর্যায় থেকে সহায়তার করার আহ্বান জানিয়েছেন আইদোকো।

তিনি বলেছেন, মা থেকে শিশুতে রোগ সংক্রমণ রোধে নাকাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ