1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

যুদ্ধবিরতি পালনে সিরিয়ার প্রতিশ্রুতি, পশ্চিমারা সন্দিহান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২
  • ১৫২ Time View

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়ায় সহিংসতা বন্ধে কফি আনানের প্রস্তাবিত যুদ্ধবিরতি পালনের চূড়ান্ত সময় সীমা শেষ হয়ে যাচ্ছে। সিরীয় কর্তৃপক্ষ যুদ্ধবিরতি বাস্তবায়নের আশ্বাস দিলেও তাদের আন্তরিকতার প্রতি সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।

কফি আনানের দেওয়া চূড়ান্ত সময়সীমা অনুযায়ী স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের ভেতর আক্রমন বন্ধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সিরিয়া। তবে তারা হুশিয়ার করে  বলেছে, ‘সশস্ত্র সন্ত্রাসী’দের যে কোন হামলার জবাব দেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে।

কফি আনান জানিয়েছেন, প্রস্তাবিত ছয় দফা শান্তি পরিকল্পনা পরিপূর্ণভাবে বাস্তবায়নে তিনি সিরিয়ার সরকার ও বিরোধীদের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে চান।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল টেলিফোন আলাপ করেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। সিরিয়ার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরো কঠোর পদক্ষেপ নেওয়া দরকার বলে এসময় উভয় নেতা একমত হন।

এদিকে সিরিয়ার বিরোধীরা দাবি করেছে সিরীয় বাহিনীর তরফে যুদ্ধবিরতি বাস্তবায়নের কোনো লক্ষণ তাদের চোখে ধরা পড়ে নি। সরকারি সেনারা এখনও প্রতিবাদকারীদের অবস্থানে গোলাবর্ষণ করে যাচ্ছে বলে দাবি করেন তারা। বুধবারও সিরীয় বাহিনীর হামলায় ১৪ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার পর্যবেক্ষন সংগঠন গুলো।

এদিকে সিরিয়া সঙ্কট নিরসনে ইরানকে অন্তর্ভূক্ত করার কফি আনানের আহবানকে  স্বাগত জানিয়েছে তেহরান। কফি আনান এর আগে বলেছিলেন সিরিয়া সঙ্কট নিরসনে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আনান বুধবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহির সঙ্গে কথা বলেন। কফি আনানের সঙ্গে আলোচনার পর সালেহি বলেন সংস্কার বাস্তবায়নে সিরিয়াকে সময় দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ