1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

নাইজারে চার চীনা শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২
  • ১৫২ Time View

পশ্চিম আফ্রিকার রাষ্ট্র নাইজারে হেলিকপ্টার দুর্ঘটনায় চার চীনা শ্রমিক নিহত হয়েছেন। নাইজারে অবস্থিত চীনা দূতাবাস চার চীনা শ্রমিকের মৃত্যু নিশ্চিত করেছে। পশ্চিম আফ্রিকার তেল সমৃদ্ধ দেশটিতে অবস্থিত একটি চীনা কোম্পানির মালিকানাধীন তেল খনিতে এই শ্রমিকরা কর্মরত ছিলেন। শুক্রবার সকালে শ্রমিকদের নিয়ে একটি হেলিকপ্টার উড্ডয়নের পরপরই নিঁখোজ হয়।

পরবর্তীতে নাইজারের উত্তরাঞ্চলীয় মরু এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। দুর্ঘটনায় চার চীনা শ্রমিকসহ হেলিকপ্টারের আরোহী ছয় ব্যক্তির সবাই নিহত হন।

দূতাবাস জানিয়েছে চার চীনা শ্রমিকের পাশাপাশি হেলিকপ্টারের ক্রু দুই ফরাসি নাগরিকও দুর্ঘটনায় নিহত হয়েছেন।
চীনা তেল কোম্পানি সিএনপিসি’র মালিকানাধীন খনিতে এই চার শ্রমিক কাজ করতেন। আগেডেমে অবস্থিত কোম্পানির বেস ক্যাম্প থেকে প্রকল্পস্থলে যাওয়ার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে জানায় দূতাবাস।

মরুভূমির প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় হেলিকপ্টারটি খুঁজে পেতে দেরি হয় বলে নাইজারে অবস্থিত চীনা দূতাবাস সংবাদমাধ্যমকে জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ