1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিটি পরিচালনা করবে আন্তর্জাতিক অপারেটর যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক

পুলিশ প্রধানকে বরখাস্ত করলেন মালাবির নয়া প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ এপ্রিল, ২০১২
  • ১৪৪ Time View

মালাবির নতুন প্রেসিডেন্ট জয়েস বান্দা দেশটির পুলিশ প্রধান পিটার মুখিতোকে বরখাস্ত করেছেন। মালাবির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট বিঙ্গো ওয়া মুথারিকা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার পর গত শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট জয়েস বান্দা।

বান্দা ২০০৯ সাল থেকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট মুথারিকার সঙ্গে তার দ্বন্দ্ব ছিল এবং তিনি ক্ষমতাসীন দল থেকে বেরিয়ে গিয়ে নতুন দল গঠন করেন।

পুলিশ প্রধান মুখিতোর চাকরিচ্যুতির ব্যাপারে কোনো কারণ দেখানো হয়নি। তবে গত বছর সরকার বিরোধী বিক্ষোভ ঠিকভাবে মোকাবিলা করতে না পারার অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়ে থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন।

প্রেসিডেন্ট মুথারিকা গত বৃহস্পতিবার ৭৮ বছর বয়সে মারা যান। তবে সরকারিভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয় শনিবার।

মুথারিকা মালাবি শাসন করেছেন আট বছর। সাম্প্রতিক সময়ে অর্থনীতির অব্যবস্থাপনা এবং ক্রমান্বয়ে স্বৈরাচার হয়ে ওঠার মতো অভিযোগ উঠেছিল প্রেসিডেন্ট মুথারিকার বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ