1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭
  • ৬৭৯ Time View

আল্লাহ তাআলা ক্ষমাশীল; তিনি ক্ষমা করাকে ভালোবাসেন। মানুষের কামণা আল্লাহ তাআলা তাদের জীবনে সব গোনাহ মাফ করে দিবেন। হাদিসে আরো এসেছে, ‘বান্দা তাঁর (আল্লাহর) সম্পর্কে যেমন ধারণা করে, তিনি তেমন।’

তাছাড়া আল্লাহ তাআলা বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না।’ এ কারণেই বান্দার ধারণা, তিনি সব ক্ষমাপ্রার্থী মানুষকেই ক্ষমা করবেন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অমুসলিমদের অতীত জীবনের গোনাহ মাফের গুরুত্বপূর্ণ একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি মুসলিম-অমুসলিম সবার গোনাহ থেকে ক্ষমা লাভে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Hadith

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একদিন কয়েকজন মুশরিক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে আসে। যারা মুশরিক অবস্থায় হত্যাযজ্ঞ চালিয়েছে, যেনা-ব্যভিচারে লিপ্ত ছিল।

তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বলল, আপনি যা বলেন এবং যে দিকে আহবান করে তা খুবই উত্তম কথা এবং পথ।

তবে আমাদেরকে বলুন, অতীত জীবনে আমরা যে সব মন্দ কাজ করেছি তার ক্ষমা হবে কিনা? (আগের গোনাহ ক্ষমা হলে আমরা ইসলাম গ্রহণ করবো)।

তখন আয়াত অবতীর্ণ হয়-
‘এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদাত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, সঙ্গত কারণ ব্যতিত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যারা একাজ করে, তারা শাস্তির সম্মুখীন হবে। (সুরা ফুরক্বান : আয়াত ৬৮)

আরো অবতীর্ণ হয়-
‘বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ; তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা যুমার : আয়াত ৫৩) হাদিসটি ইমাম মুসলিম তাঁর নিজ গ্রন্থে সংকলন করেছেন।

উল্লেখিত হাদিস থেকে বুঝা যায়, কোনো অমুসলিম যদি উক্ত অন্যায়গুলো করার পর ইসলাম গ্রহণ করে তবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলাই বলেছেন, তাঁর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য।

আর যারা মুসলমান কিন্তু ইসলামের বিধি-বিধান পালন করা থেকে দূরে সরে গেছে; তাদের জন্য হাদিস আশারবাণী।

তারা যত অন্যায় ও পাপ করুন না কেন, ‘যদি তারা আল্লাহর নিকট তাওবা করে এবং গোনাহ না করার প্রতিজ্ঞা করে আল্লাহ কাছে ক্ষমা চায়, তবে এ হাদিস ঘোষণা অনুযায়ী আল্লাহ তাদের অতীত জীবনের সব গোনাহও ক্ষমা করে দিবেন।

সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জীবনে সব গোনাহ থেকে মুক্তি পেতে তাওবা করার তাওফিক দান করুন। আল্লাহর রহমত লাভের তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ