1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ

আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

রাজনৈতিক ও ভূরাজনৈতিক উত্তেজনার জেরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির হাত থেকে আবারও এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিতে অস্বীকৃতি জানাল ভারত। গত এক বছরের মধ্যে ছেলে ও মেয়েদের দল মিলিয়ে দুবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাল বিসিসিআই।

গত বছর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ দল। কারণ নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। নাছোড়বান্দা নাকভিও জানান, ট্রফি নিতে তার হাত থেকেই নিতে হবে। অনেক্ষণ অপেক্ষার পরও ভারত ট্রফি নিতে না এলে ট্রফি নিয়ে দুবাইয়ে এসিসির অফিসে রেখে দেন নাকভি। বর্তমানে সেই ট্রফিটি এসিসির দপ্তরেই পড়ে রয়েছে।

সেই ঘটনার রেশ ধরে রোববার শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে নারী এশিয়া কাপ জেতার পর ভারতীয় নারী দলও নাকভির হাত থেকে ট্রফি নিতে সরাসরি আপত্তি জানায়।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন হলে ভারতীয় দল যে নাকভির উপস্থিতিতে ট্রফি গ্রহণ করবে না, সে বিষয়টি টুর্নামেন্টের আগেই এসিসি কর্মকর্তাদের পরিষ্কার জানিয়ে দিয়েছিল বিসিসিআই। এমনকি রোববারের ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে কোনো ট্রফিই আনা হয়নি।

এ বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, অন্য কোনো কর্মকর্তার মাধ্যমে তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে—এমনটাই আশা করেছিল বোর্ড।

সাইকিয়া আরও জানান, ভারতীয় নারী দল এসিসির ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির হাত থেকে ট্রফি গ্রহণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। কিন্তু মহসিন নাকভি সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। আর এতেই বাধ্য হয়ে বিসিসিআই আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে নিজেদের দূরে সরিয়ে রাখে এবং অনুষ্ঠান বয়কট করে।

দৈনিক ‘হিন্দুস্তান টাইমস’কে দেওয়া বক্তব্যে সাইকিয়া আরও বলেন, ‘আজ থেকে দেড় বছর আগে পুরুষদের এশিয়া কাপের সময় যে অবস্থান আমরা নিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় এবারও আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেছি। আমরা এখনও আমাদের পুরুষ দলের এশিয়া কাপের ট্রফিটাই হাতে পাইনি। তবে বিদেশি কিছু ভাড়াটে ঘাতকদের হাতে প্রাণ হারানো আমাদের দেশের বহু সাধারণ মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই কঠোর অবস্থান থেকে একচুলও নড়িনি।’

বিসিসিআই সেক্রেটারি বলেন, ‘আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যানের মাধ্যমে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু আমাদের সেই প্রস্তাব মেনে নেওয়া হয়নি। ফলে পুরস্কার বিতরণী মঞ্চে অংশ না নেওয়া ছাড়া ভারতীয় দলের সামনে আর কোনো বিকল্প পথ খোলা ছিল না।’

অবশ্য দেরিতে হলেও ট্রফিগুলো হাতে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিসিআই সেক্রেটারি। সাইক্রিয়া বলেন, ‘এশিয়া কাপের ফাইনালে দারুণ এই জয়ের জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে নারী দলকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। আমাদের এই মেয়েরা পুরো দেশের জন্য গর্ব বয়ে এনেছে এবং পুরো দেশ তাদের নিয়ে উচ্ছ্বসিত। আমরা আশা করছি, যেকোনো এক পর্যায়ে আমাদের পুরুষ ও নারী দল—উভয়ের ট্রফিই আমাদের হাতে ফিরে আসবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ