1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View

দেশের নারী ক্রিকেটের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে খেলাটির বিস্তার ঘটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে স্কুল ক্রিকেট চালুর পাশাপাশি বিভাগীয় পর্যায়ে কোচ নিয়োগের ঘোষণা দিয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এবার সেই উদ্যোগ বাস্তবায়নের পথে। নারী ক্রিকেটের জন্য আট বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত করেছে বিসিবি।

বিসিবি সূত্রে জানা গেছে, আট বিভাগে মোট আটজন প্রধান কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের মধ্যে পাঁচজন নারী এবং তিনজন পুরুষ কোচ। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে সহকারী কোচ ও ম্যানেজার নিয়োগের বিষয়টিও চূড়ান্ত হয়েছে।

কোচ নিয়োগের ক্ষেত্রে সাবেক ক্রিকেটার এবং লেভেল-১ কোচিং সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে খেলা একাধিক সাবেক ক্রিকেটারও।

বিসিবির এই উদ্যোগের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে নারী ক্রিকেটারদের প্রশিক্ষণ ও পরিচর্যার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে এনে নারী ক্রিকেটের পাইপলাইন আরও সমৃদ্ধ করার লক্ষ্য বোর্ডের।

কোন বিভাগে কারা দায়িত্ব পাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক-

ঢাকা বিভাগ মাকসুদা লিজা : ম্যানেজার রেশমা আক্তার আদুরী: প্রধান কোচ নাদেজা মুনতাহা: সহকারী কোচ

বরিশাল বিভাগ মাহমুদুল হায়দার: সহকারী কোচ আখতারুজ্জামান নয়ন: প্রধান কোচ মুর্শিদা নাজনীন: ম্যানেজার

চট্টগ্রাম বিভাগ মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী: ম্যানেজার মোহাম্মদ ইসমাইল: কোচ পারমিতা দত্ত: সহকারী কোচ

রংপুর বিভাগ মনিকা আক্তার আশা: ম্যানেজার আরিফা জাহান বীথি: প্রধান কোচ মুর্শেদা খাতুন সোমা: সহকারী কোচ

খুলনা বিভাগ সুলতানা ইয়াসমিন: ম্যানেজার আয়েশা রহমান শুকতারা: প্রধান কোচ তাজিয়া আক্তার: সহকারী কোচ

সিলেট বিভাগ আল ওয়াদুদ সুইট: প্রধান কোচ শাহনাজ পারভীন: সহকারী কোচ সেলিনা আক্তার চৌধুরী: ম্যানেজার

রাজশাহী বিভাগ পান্না ঘোষ: প্রধান কোচ মোহাম্মদ সান: সহকারী কোচ ইমরুল কায়েস: ম্যানেজার

ময়মনসিংহ বিভাগ মৃদুল: প্রধান কোচ লিলি রানী বিশ্বাস: সহকারী কোচ সুজন: ম্যানেজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ