একনজরে চার দিনের সফরসূচি
৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার)
মুফতি আবুল কাসেম নোমানী ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
৫ আগস্ট ২০২৬ (বুধবার)
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ কেআইবি কমপ্লেক্সে ‘মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত ইলমি সেমিনারে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করবেন। দুপুরে তিনি জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদ (মিরপুর)-এ মধ্যাহ্নভোজ ও বিশ্রাম গ্রহণ করবেন।
৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার)
সকাল ১০টায় হেলিকপ্টারযোগে বগুড়ার উদ্দেশে রওনা হবেন। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে বগুড়া থেকে পিরোজপুরে যাবেন। পিরোজপুরের আশরাফুল মাদারিস-এ মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর কাবলাল আসর অনুষ্ঠিত ‘তাহাফফুজে ফিকরে আকাবির’ শীর্ষক বিশাল সমাবেশে প্রধান বয়ান প্রদান করবেন।
৭ আগস্ট ২০২৬ (শুক্রবার)
সফরের শেষ দিনে তিনি রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করবেন এবং মুসল্লিদের উদ্দেশে বয়ান প্রদান করবেন। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকাকে বিদায় জানিয়ে দিল্লির উদ্দেশে রওনা হবেন।
মুফতি আবুল কাসেম নোমানী সমকালীন ইসলামী বিশ্বের অন্যতম শীর্ষ আলেম ও হাদিসবিশারদ। দীর্ঘদিন ধরে তিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে ইলমে দ্বিন, ফতোয়া, তালিম-তারবিয়াত এবং উম্মাহর দিকনির্দেশনামূলক খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর বাংলাদেশ সফরকে ঘিরে দেশের কওমি অঙ্গন, আলেমসমাজ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর এ সফর দেশের দ্বীনি শিক্ষা, ইলমি চর্চা এবং ইসলাহি কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।