1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নিয়োগে পাঁচটি বিষয়ে ১০০ নম্বরের মূল্যায়ন পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ক নতুন নীতিমালা করেছে কেন্দ্রীয় ব্যাংক, যেটির ভিত্তিতে এমডিদের মূল্যায়ন প্রতিবেদন তৈরি করতে হবে ব্যাংকের পর্ষদকে। খবর বিডিনিউজের।

নীতিমালায় বলা হয়, এমডি ও সিইওদের মূল্যায়নে সক্ষমতা ও তারল্য ব্যবস্থাপনায় ২৫ নম্বর থাকবে। অন্য বিষয়ের মধ্যে সম্পদের গুণমানে ২৫, মুনাফা অর্জনে ১০, সুশাসন ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে বিষয়ে ২৫ এবং গ্রাহক, আর্থিক অন্তর্ভুক্তি ও বাজার ব্যবস্থাপনার বিষয়ে ১৫ নম্বরসহ মোট একশত নম্বর নিয়ে প্রতিবেদন তৈরি করতে হবে।

ব্যবস্থাপনা পরিচালককে দায়িত্ব দেওয়ার সময় ও তার মেয়াদ নবায়নের সময় এসব বিষয়ে বিভিন্ন লক্ষ্যমাত্রা ঠিক করে দেবে ব্যাংকের পরিচালক পর্ষদ। গতকাল রোববার বাণিজ্যিক ব্যাংকের এমডি বা সিইও নিয়োগে মূল্যায়নের এমন পদ্ধতি চালু করে নতুন নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক। এ নীতিমালা অনুযায়ী, নির্ধারণ করে দেওয়া লক্ষ্যমাত্রা ও মূল্যায়ন প্রতিবেদনের ওপর নির্ভর করবে এমডিদের বেতন–ভাতা, প্রণোদনা ও সুযোগ–সুবিধা নির্ধারণের বিষয়গুলো। পুনঃনিয়োগের বেলাতেও এই প্রতিবেদন যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক বলে নীতিমালায় উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ