1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

সিলেট পৌঁছেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ১৩১ Time View

সিলেট থেকে: সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.) এবং পরে শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার (২৩ নভেম্বর) বেলা ১১টা ৩৪ মিনিটে তিনি শাহজালাল (র.) এর মাজারে এসে পৌ‍ঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এ সময় মাজারে স‍ূরা ফাতেহা পাঠ ও দুই রাকাত নফল নামাজ আদায় করেন শেখ হাসিনা। পরে তিনি শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন।

শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন সদর দফতরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৬০১) সকাল ১১টায় এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর কড়া নিরাপত্তায় সেখান থেকে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারতে যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে ঘিরে সিলেটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর ছয় স্তরের নিরাপত্তায় ৩ হাজার ২০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্য ইউনিটগুলোও নিরাপত্তার দায়িত্বে পালন করছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্ট‍া পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, সভাপতিমণ্ডীর সদস্য ফারুক খান, দলের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দলের যুগ্মসাধারণ সম্পাদক দীপু মনি, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রেস সচিব ইহসানুল করিম, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সাংগঠিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

বিকেলেই সফর সঙ্গীদের নিয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ