1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

টাম্পাকো মালিককে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ১৫৫ Time View

ঢাকা: টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার দুর্ঘটনায় করা হত্যা মামলায় কারখানার চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেনসহ ছয় কর্মকর্তাকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসর্মপণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সৈয়দ মকবুল হোসেন ও তার পরিবারের সদস্যসহ আট কর্মকর্তার জামিনের আবেদনের শুনানি শেষে বুধবার (২৩ নভেম্বর) এ আদেশ দেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন আইনজীবী এম আতাউল গণি। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো ফয়েলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গত ১২ সেপ্টেম্বর টঙ্গী থানায় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দু’টি মামলা দায়ের করা হয়।

এ দুই মামলায় মকবুল ছাড়া তার স্ত্রী সাজেদা পারভীন হোসেন, ছেলে টাম্পাকোর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, কারখানার মহাব্যবস্থাপক শফিকুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) মনির হোসেন, ডিএমডি সাফি-উস-সামি আলমগীর ও ব্যবস্থাপক (প্রশাসন ও আইন) আবু হানিফকে আসামি করা হয়।

তবে এর মধ্যে শুধু এক মামলায় আসামি করা হয়েছে মেয়ে আবিদা হোসেনকে।

এ দু’টি মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যসহ ৮ জন গত সোমবার (২১ নভেম্বর) হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান। তিনদিনের শুনানি শেষে বুধবার হাইকোর্ট মকবুলের স্ত্রী ও মেয়েকে আট সপ্তাহের জামিন দেন। আর বাকিদের এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী আতাউল গণি সাংবাদিকদের আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ