1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ অ্যানথ্রাক্সের হটস্পট রংপুর, ১ মাসে আক্রান্ত ৫৩ জন বিএনপিকে বাঁচানো নয়, ফ্যাসিবাদের দোসরদের থেকে জানমাল রক্ষা প্রশাসনের দায়িত্ব: গয়েশ্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ঢাকা মেডিকেলের সামনে আরেক ‘ভবঘুরের’ লাশ বাংলাদেশের বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ ফতুল্লায় এনসিপি নেতার মাথা ফাটানোর অভিযোগ বিএনপির বিরুদ্ধে

‘সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ১৯৭ Time View

নারায়ণগঞ্জ: আগাম নির্বাচনের সম্ভাবনা নেই উল্লেখ করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা আগাম নির্বাচনের জন্য দেশী-বিদেশি কোনো চাপ দেখতে পাচ্ছি না। বাংলাদেশে আন্দোলনের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, এখন পর্যন্ত তিন থেকে ৫শ’ লোকের কোনো মিছিল দেখতে পাচ্ছি না’।

বুধবার (২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার স্পেশাল অলিম্পিক ক্রিকেট-২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘সরকার ভালোভাবেই দেশ চালাচ্ছে। এখানে তো প্রতিকূল কোনো অবস্থা নেই যে নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। আপনারা যে যাই বলুন বিএনপিও নির্বাচনে আসবে। নির্বাচনে না এসে যদি পুরনো ভুল তারা আবারও করে তাহলে পরিণতিটা কি সেটা তারা ভালো করেই জানে’।

তিনি বলেন, ‘অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়া হবে না, সে যে দলেরই হোক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক সংসদ সদস্যের তিন বছরের কারাদণ্ড হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরাও যারা অন্যায় করেছে তাদের বরুদ্ধে প্রধানমন্ত্রীর অ্যাকশন শুরু হয়ে গেছে। যদি আমাদের দলে অন্যায়কারী থাকে তাকে দলীয় ও প্রশাসনিকভাবেও শাস্তি দেওয়া হবে’।

তিনি আরও বলেন, ‘সরকারের তিন বছর পার হয়ে গেছে সুতরাং কেবিনেট রিশাফলের একটা সম্ভাবনা রয়েছে। আমরা সরকার ও দলের কাজকে আলাদা করে দিচ্ছি। কাউকে দলীয় পদে রেখে কিংবা কাউকে সরকারে রেখে কাজ ভাগ করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে’।

এ সময় উপস্থিত ছিলেন- ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ