1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

বাগেরহাটে পুলিশ-জেএমবি গুলি বিনিময়, আটক ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ১১৫ Time View

বাগেরহাট: বাগেরহাটের দড়াটানা ব্রিজের নীচে পুলিশের সঙ্গে জেএমবি সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রসহ চার জেএমবির সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ নভেম্বর) দিনগত গভীর রাতে শহরের দড়াটানা ব্রিজের নীচে এক চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।

আটক জেএমবি সদস্যরা হলেন- মো. মোরশেদ আলম (২০), সাইফুল ইসলাম (৩৬), মো. জহিরুল ইসলাম (২২), মো. মাকসুদুর রহমান ওরফে তোতা (২৪)। তাদের বাড়ি সাতক্ষীরা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বাংলানিউজকে জানান, নাশকতা সৃষ্টির জন্য জেএমবি সদস্যরা শহরের দড়াটানা ব্রিজের নীচে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে রাতে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মডেল থানা পুলিশের একটি যৌথ দল সেখানে পৌঁছালে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়।

এসময় ডিবি পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. মোস্তাফিজুর রহমান ও কনস্টেবল নাজমুল হোসেন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে জেএমবির অন্য সদস্যরা পালিয়ে গেলেও পুলিশ ওই চারজনকে আটক করে।

আটক জেএমবি সদস্যদের কাছ থেকে একটি দেশি তৈরি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি, একটি বোমা সদৃশ্য জর্দ্দার কৌটাসহ তাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কাছে বাঁধা, অস্ত্র আইন, বিস্ফোরক আইন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে বাগেরহাট মডেল থানায় পৃথক চারটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ