1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ অ্যানথ্রাক্সের হটস্পট রংপুর, ১ মাসে আক্রান্ত ৫৩ জন বিএনপিকে বাঁচানো নয়, ফ্যাসিবাদের দোসরদের থেকে জানমাল রক্ষা প্রশাসনের দায়িত্ব: গয়েশ্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ঢাকা মেডিকেলের সামনে আরেক ‘ভবঘুরের’ লাশ বাংলাদেশের বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ ফতুল্লায় এনসিপি নেতার মাথা ফাটানোর অভিযোগ বিএনপির বিরুদ্ধে

আ. লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হলেন হারুনুর রশীদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ১৬৪ Time View

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে হারুনুর রশীদকে।

 

বুধবার (০২ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত দলের ২০তম জাতীয় সম্মেলন প্রদত্ত ক্ষমতাবলে হারুনুর রশীদকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন প্রদান করেছেন’।

এ নিয়ে আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৭৫টি পদে নির্বাচিতদের নাম ঘোষিত হলো। এখনও ফাঁকা থাকা ৬টি পদের মধ্যে রয়েছে তিনটি সভাপতিমণ্ডলীর সদস্য, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপ-দফতর সম্পাদক।

গত ২৩ অক্টোবর শেষ হওয়া ২০তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও  ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আর সভাপতি শেখ হাসিনা ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্য, কোষাধ্যক্ষ ও চারজন যুগ্ম সাধারণ সম্পাদকসহ আরও ১৯ জনকে নির্বাচিত করেন।

২৫ অক্টোবর দলের ধানমণ্ডির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করেন সম্পাদকমণ্ডলীর আরও ২২ সদস্যের নাম।

২৯ অক্টোবর বিজ্ঞপ্তিতে ২৮ জন কার্যনির্বাহী সদস্য, দু’জন সম্পাদক ও একজন উপ-সম্পাদক, ৪২ সদস্যের উপদেষ্টামণ্ডলীর মধ্যে ৩৮ জন, সংসদীয় বোর্ডের ১১ সদস্য  এবং স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের ১৯ সদস্যের নামের তালিকা প্রকাশিত হয়। এখনও ফাঁকা রয়েছে ০৪টি উপদেষ্টামণ্ডলীর সদস্যের পদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ