1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

ভারতে ৬৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারি, ২০১৬
  • ২০০ Time View

4088৬৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো ভারতজুড়ে। এ উপলক্ষে প্রধান অনুষ্ঠান হয়েছে রাজধানী নয়াদিল্লির রাজপথে। এখানে দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিজেপি সভাপতি অমিত সিং, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, মন্ত্রিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

"বিভিন্ন ক্ষেত্রে সামরিক শৌর্য ও অর্জন, প্রতিরক্ষা খাতের বিভিন্ন কৌশল, দেশটির বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র ও সামাজিক ঐতিহ্য, স্বনির্ভরতা ও আদিবাসীদের ওপর সরকারের গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

রাজপথে হাজার হাজার লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। কুচকাওয়াজে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরা হয়। এ উপলক্ষে দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ নয়াদিল্লি ও অন্যান্য এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
"নয়াদিল্লিতে কুচকাওয়াজ ভেন্যুর বিভিন্ন জায়গায় বিমান বিধ্বংসী কামান ও জাতীয় নিরাপত্তা রক্ষীদের সুদক্ষ বন্দুকবাজদের মোতায়েন করা হয়। নগরীতে ব্যাপক নিরাপত্তার অংশ হিসেবে আধা-সামরিক বাহিনীর ১৫ হাজার সদস্যসহ প্রায় ৫০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন ছিল।
"এই বছর কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ ছিল- এবার ৪৮ জন বাদকের সমন্বয়ে ফ্রান্সের সামরিক বাহিনীর একটি ব্যান্ড দলের নেতৃত্বে একটি ফরাসি কন্টিনজেন্ট রাজপথে কুচকাওয়াজে অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ