1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
‘সন্ত্রাসীরা এদিকে আসলে মাইরা ফেলামু’—জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ একযোগে ৯৯ বিচারককে বদলি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে অভিনয় ভালোবাসেন, তবে যে শর্তে কাজ করতে চান শবনম ফারিয়া এই স্তরে লড়াইয়ের মতো ভালো দল আমরা এখনো হয়ে উঠিনি: বাটলার রাবিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ যুক্তরাষ্ট্র জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন কাভান সুলিভান ব্রিকস সম্মেলন: ডলারের বিকল্প, নাকি বহুমুদ্রাভিত্তিক বিশ্বের সূচনা? তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

যুক্তরাষ্ট্র জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন কাভান সুলিভান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কাভান সুলিভান। সেপ্টেম্বর-অক্টোবরের আসন্ন আন্তর্জাতিক উইন্ডোর জন্য কোচ মরিসিও পচেত্তিনোর বৃহস্পতিবার ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই উঠতি তারকা।

চারটি প্রীতি ম্যাচের জন্য স্কোয়াডে জায়গা পেয়েছেন সুলিভানসহ অভিষেকের অপেক্ষায় থাকা ১৩ জন ফুটবলার। মাঠে নামার সুযোগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে তার আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটবে।

২০২৬ বিশ্বকাপ শেষে এমএলএসের (মেজর লিগ সকার) মৌসুম পুনরায় শুরুর পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে আমেরিকান ফুটবলের অন্যতম সেরা প্রতিভা হিসেবে বিবেচিত এই ফুটবলারকে ঘিরে উত্তেজনা এখন আরও তুঙ্গে।

কাভানের সঙ্গে বাংলাদেশেরও একটি বিশেষ যোগসূত্র রয়েছে। তার নানি সুলতানা আলম ঢাকার বাসিন্দা ছিলেন। এছাড়া, তার চেয়ে বয়সে বড় জমজ ভাই রোনান ও ডেক্লান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে খেলেছেন।

মাত্র ১৪ বছর বয়সে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হওয়া কাভানের দ্রুত উত্থানের ক্ষেত্রে এটি আরেকটি নতুন মাইলফলক। আগামী ২৮ সেপ্টেম্বর ১৭ বছরে পা দেবেন তিনি। আর ১৮ বছর পূর্ণ হলেই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এবারের আন্তর্জাতিক উইন্ডোটিকে একঝাঁক তরুণ প্রতিভাকে পরখ করার সুযোগ হিসেবে বেছে নিয়েছেন কোচ পচেত্তিনো। দল থেকে বাইরে রাখা হয়েছে ক্রিস্টিয়ান পুলিসিক, ওয়েস্টন ম্যাককিনি ও ফোলারিন বালোগানের মতো বড় কিছু নামকে। কাভানের মতো নতুন সুযোগ পাওয়া অন্য তরুণদের মধ্যে রয়েছেন জ্যাভিয়ার গোজো, পেইটন মিলার, জুলিয়ান হল ও আদ্রি মেহমেতি।

ফিলাডেলফিয়ায় কাভানের সঙ্গে খেলা নিল পিয়েরে ও ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ডও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেয়েছেন। ফলে প্রথম ক্যাম্পেই এই ক্লাব সতীর্থদের পাশে পাচ্ছেন তিনি।

দীর্ঘ আন্তর্জাতিক উইন্ডোতে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপে মেক্সিকো ও কানাডার সঙ্গে তারা ছিল সহ-আয়োজক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ