1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

লাওসে বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬
  • ১৮০ Time View

4002লাওসে সন্দেহজনক বোমা বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত হয়েছেন। বিস্ফোরণে অপর একজন আহত হয়েছেন। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া বলছে, লাওসের জেসোমবোন প্রদেশের পাহাড়ি রাস্তায় গাড়িতে যাওয়ার সময় রোববার সকালের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লাওসের সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত জোও নামের একজনকে উদ্ধার করে রাজধানী ভিয়েনতিয়েনের এক হাসপাতালে ভর্তি করেছে।

এ সন্দেহজনক বোমা বিস্ফোরণের ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছেন চীনা কর্মকর্তারা। নিহত দুজনের একজন চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশের খনি কোম্পানিতে চাকরি করতেন। চীনের বড় বিনিয়োগ রয়েছে লাওসে।

তবে বিশেষ কোনো ব্যক্তিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে কিনা তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ