1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ডিজিটাল আইসিটি মেলা শুরু বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬
  • ২৭০ Time View

1937রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে বুধবার থেকে শুরু হচ্ছে ডিজিটাল আইসিটি মেলা-২০১৬। ‘ভিশন টু সার্ভ গো উইথ আইসিটি’ স্লোগানে এই মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় সাড়ে ৬ শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির সর্বশেষ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

মেলা উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ জামিলুর রেজা চৌধুরী, মোস্তাফা জব্বারসহ অন্যরা।

মেলার আহ্বায়ক তৌফিক এহসান বলেন, ‘দর্শনার্থীদের সুবিধার্থে আমরা মার্কেটের পার্কিং ব্যবস্থার সঙ্গে পাশাপাশি আরো তিনটি মার্কেটে পার্কিংয়ের সুবিধা রেখেছি। দর্শনার্থীদের জন্য ১০০ এমবিপিএসের ফ্রি ওয়াই ফাইয়ের ব্যবস্থা করেছি। মেলায় প্রবেশের সঙ্গে সঙ্গে ওয়াই ফাই সংযুক্ত হতে পারবে।’

এছাড়া শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সেলফি কনটেস্ট, কুইজ কনটেস্টের ব্যবস্থা করা হয়েছে। মেলায় শিশু কিশোরদের উৎসাহিত করতে বিনামূল্যে প্রবেশসহ সায়েন্স ফেয়ারের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

মেলার গোল্ড স্পন্সর আসুস এবং লেনোভোর একমাত্র  পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক সমির কুমার দাস বলেন, ‘মেলা উপলক্ষে আমরা আসুসের ৬ষ্ঠ জেনারেশনের প্রসেসর নিয়ে আসছি। লেনোভোতেও থাকছে আমাদের নতুন আকর্ষণ। ’স্ক্র্যাচ ইউর লাক’ নামে একটি স্ক্র্যাচ কার্ড অফারও আমরা মেলায় দেব।’

মেলায় গোল্ড স্পন্সর হিসেবে আছে এইচপি, আসুস, স্যামসাং ও লেনোভো। সিলভার স্পন্সর হিসেবে আছে লজিটেক এবং এমএসআই। আরো স্পন্সর হিসেবে আছে টিপি লিংক, রাপো এবং ইসেট।’

মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। তবে এই এন্ট্রি ফি এর কুপন দিয়ে দেখা যাবে একটি ফ্রি মুভি। সঙ্গে থাকবে আপ্যায়ন ব্যবস্থা। মেলার শেষ দিনে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য দেয়া হবে গুণীজন সংবর্ধনা। এছাড়াও তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দেয়া হবে ক্রেষ্ট এবং থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ