1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

নতুন উদ্যোক্তাদের জন্য কানেকটিং স্টার্ট-আপস প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারি, ২০১৬
  • ২৫০ Time View

1820নবীন উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি দেশি, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগসূত্র তৈরির প্রতিযোগিতা ‘কানেক্টিং স্টার্ট-আপস বাংলাদেশ’। প্রতিযোগিতার আদ্যোপান্ত নিয়ে নবীন উদ্যোক্তাদের ধারণা দিতে রোববার ঢাকায় আয়োজন করা হয়েছে দুই ঘণ্টার সেশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ সেশন অনুষ্ঠিত হবে।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান ও  প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ নেজামি।

প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ অ্যাসোসিয়েমন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

উলে­খ্য, কোনো আইডিয়া অথবা দুই বছরের কম সময়ের কোনো স্টার্টআপ যাদের ব্যবসয়িক মূলধন ৫ হাজার ডলারের কম এবং পণ্য রয়েছে তারা কানেকক্টিং স্টার্ট-আপস প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে স্টার্টআপদের জন্য বরাদ্দকৃত ফ্লোরে সুসজ্জিত অফিস স্পেস, অর্থসংস্থানের ব্যবস্থা,  উদ্ভাবনী অনুদান, মেন্টরশিপ, আইনি সহায়তাসহ বিশ্ব স্টার্টআপস এক্সেলারেটর প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ।

নিবন্ধনের শেষ সময় ৩০ জানুয়ারি। প্রতিযোগিতায় অংশগ্রহণ ও এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে : www.connectingstartupsbd.net

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ