1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

নতুন মাইলফলকে মোবাইল ইন্টারনেট ব্রাউজার ইউসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
  • ১৭৯ Time View

204নতুন মাইলফলক অর্জন করেছে বিশ্বের অন্যতম মোবাইল ইন্টারনেট ব্রাউজার ইউসি। ইউসি ওয়েব কোম্পানির তৈরি আলিবাবা গ্রুপের এই পণ্যটি এখন বিশ্বের ২য় জনপ্রিয় মোবাইল ইন্টারনেট ব্রাউজার। স্বাধীন ওয়েব ট্রাফিক বিশ্লেষণ স্ট্যাট কাউন্টার এর তথ্যানুযায়ী গ্লোবাল মার্কেটের ১৭.৪২% শেয়ার নিয়ে ইউসি এ অবস্থান অর্জন করেছে। গত অক্টোবরে এশিয়ার ২য় জনবহুল দেশ ভারতে অর্ধেকেরও বেশি (৫৪.৪২%) এবং ৩য় জনবহুল দেশ ইন্দোনেশিয়ায় ৪৯.০৫%  মোবাইল মার্কেট শেয়ার অর্জন করেছিলো ব্রাউজারটি।

দ্রুত গতির ইন্টারনেট সেবা এবং খুব সহজে লোকাল তথ্য ও সেবা পাওয়াই মূলত ইউসি ব্রাউজারের জনপ্রিয়তার প্রধান কারণ হিসেবে ধরছেন বিশেষজ্ঞরা। আলিবাবা মোবাইল বিজনেস গ্রুপের প্রধান ইয়্যু উংফু বলেন, ইউসি ব্রাউজারের ওয়ান স্টপ সার্ভিস, সহজলভ্যতা এবং বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মোবাইল লাইফস্টাইলকে নতুন রুপ দেওয়ার মাধ্যেমেই ইউসি বিশ্বের প্রধান দুটি জনপ্রিয় মোবাইল ব্রাউজারের একটি হয়েছে। তিনি আরোও বলেন ভবিষ্যতে আরোও বিশেষ কিছু স্থানীয়করণ এবং নিজস্বকরণ সেবার মাধ্যমে নতুন ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর যাত্রা অব্যাহত থাকবে।

সারা বিশ্বের সর্বমোট জনসংখ্যার এক তৃতীয়াংশ বাস করে চীন, ভারত এবং ইন্দোনেশিয়ায়। এ তিনটি দেশের উঠতি মার্কেটের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্য দু`টি দেশ বাংলাদেশ এবং পাকিস্তানেও আশাব্যঞ্জকহারে ইউসি ব্রাউজারের ব্যবহারকারী বেড়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতিদিন ১০০ জন ইন্টারনেট ব্যবহারকারীর ২৫ জন ইউসি ব্রাউজার ব্যবহার করেন।

ইউসি ব্রাউজারের বিশেষ ক্ষমতা হলো ক্লাউডভিত্তিক ব্রাউজিং সিস্টেম, যা সর্বোচ্চ ৬০% পর্যন্ত ইন্টারনেট সাশ্রয় করতে পারে। এছাড়াও ওয়েব পেইজ কম্প্রেস করে দ্রুত পেইজ লোডিং, স্থানীয় কন্টেন্ট এর মাধ্যমে দ্রুততর সেবা এবং ফাস্টার ডাউনলোড স্পিড এর অন্যতম বৈশিষ্ট্য। গত ডিসেম্বরে ইউসি ব্রাউজার ১০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক অর্জন করে ফেসবুক, টুইটার, ইউটিউবের পাশাপাশি এলিট গ্রুপ অব অ্যাপস এ স্থান করে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ