1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সংসদের ৮ম অধিবেশন ২৩ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ২০০ Time View

কার্য উপদেষ্টা কমিটির সভায় ১০ম জাতীয় সংসদের ৮ম অধিবেশন আগামী ২৩ নভেম্বর 3পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন।
কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মো: ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রতিদিন বিকেল ৪টা ১৫ মিনিটে অধিবেশন শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ