1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান দুষ্টু চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে : প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

কিংহ্যাম প্রাসাদের চেয়েও বড় বাড়িটি বিক্রি হল কোটি ডলারে

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ২০০ Time View

ব্রিটেনের সবচেয়ে বড় ব্যক্তিগত মালিকানাধীন বাড়ি কিনে নিয়েছে হংকংয়ের একটি 4ইনভেস্টমেন্ট কোম্পানি। দক্ষিণ ইয়র্কশায়ারের রদারহ্যামের কাছের এই বাড়িটি ব্রিটেনের রাণীর বাসভবন বাকিংহ্যাম প্যালেসের চেয়েও বড়।
‘ওয়েন্টওয়ার্থ উডহাউস’ এক কোটি ২০ লাখ ডলারে বিক্রির জন্য বাজারে তোলা হয়েছিল। কিন্তু এই বাড়িটির এখন এতই জীর্ণ দশা যে এটি সংস্কারে লাগবে ৬ কোটি ডলার।
১৮ শতকের এই বিশাল বাড়িতে রয়েছে ৩ শতাধিক কক্ষ। বাড়িটির সামনের একটি হলের দৈর্ঘ্য প্রায় ২০০ মিটার।
হংকংয়ের ইনভেস্টমেন্ট কোম্পানি ‘লেক হাউস গ্রুপ’ এটি কিনে নিয়েছে। তারা এই ঐতিহাসিক বাড়িটি সংরক্ষণ করতে চায়।
১৭২৫ সালে প্রায় ৬০ একর জমির উপর ওয়েন্টওয়ার্থ উডহাউস তৈরির কাজ শুরু হয়। স্থানীয় তিনটি অভিজাত পরিবার এই বাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে।
১৯৯৯ সালে বাড়িটি কিনে নেন ক্লিফোর্ড নিউবোল্ড নামে এক স্থপতি। এ বছরের এপ্রিলে তিনি মারা যাওয়ার পর তার পরিবার অনিচ্ছা সত্ত্বেও এটি বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ