1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান দুষ্টু চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে : প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

মিসর থেকে ১১ হাজার পর্যটক ফিরিয়ে নিয়েছে রাশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ২১২ Time View

গত ২৪ ঘণ্টায় ১১ হাজার রুশ পর্যটককে মিশর দেশে ফিরিয়ে নিয়েছে রাশিয়া। দেশটি 10জানিয়েছে, আজ রবিবার আরো পর্যটক আকাশপথে মিসর থেকে রাশিয়া পৌঁছবে।
সিনাইয়ে রাশিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২২৪ জন নিহত হওয়ার পর গত শুক্রবার মিসরে সব ধরণের ফ্লাইট বন্ধ করে দেয় দেশটি। এতে দেশটিতে প্রায় ৮০ হাজার রুশ পর্যটক আটকা পড়েছেন। বিমানের ভেতরে রাখা কোন বোমা বিস্ফোরণের ফলে এয়ারবাস-৩২১ বিমানটি বিধ্বস্ত হয়েছে, এমন ধারণাই এখন জোরালো হচ্ছে।
৩১ অক্টোবর ভোরে মিশরীয় অবকাশ কেন্দ্র শার্ম আল-শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে যাত্রীবাহী একটি রুশ বিমান রওয়ানা হওয়ার কিছুক্ষণের মধ্যেই সিনাইয়ের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। নিহত ২২৪ জনের বেশিরভাগই রাশিয়ার নাগরিক। মিসরে যাওয়া পর্যটকদের মধ্যে এক তৃতীয়াংশই রুশ। এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা নিয়ে একমত হতে পারেননি তদন্তকারীরা। মিসর বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে জঙ্গিদের জড়িত থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানাচ্ছে। অপর দিকে রাশিয়া বলছে এ নিয়ে চূড়ান্ত মন্তব্য করার এখনো সময় হয়নি। বিমানটির পরিচালনাকারী এয়ারলাইন মেট্রোজেটের বক্তব্য, পাইলট বা যান্ত্রিক কোন ত্রুটির কারণে বিমান বিধ্বস্ত হয়নি। বাইরের কোন কিছুর আঘাতে বিমানটি মাঝ আকাশেই দ্বিখণ্ডিত হয়ে পড়ে।
অপরদিকে ফ্রান্স ও ব্রিটেনের তদন্তকারীরা বলছে, বিমানের ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ভেতরে রাখা বোমা বিস্ফোরণের ফলে বিমানটি ভূপাতিত হয়। জঙ্গিদের কথোপকথন থেকেও বিষয়টি নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে তারা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ফ্রান্স ও ব্রিটেনের মতের পক্ষ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ