1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের বিপক্ষে উপভোগ্য ফুটবলের প্রতিশ্রুতি ব্রাজিল কোচের ট্রাম্পের চাপে জ্বালানি সংকট কাটাতে ডিজেল মজুত ছাড়ার কথা ভাবছে ইউরোপ ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন ডিজেলের দাম বাড়ায় জরুরি বৈঠকে ইইউ ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াতনেতা আখতারুজ্জামান আখতারুজ্জামানের মুক্তি ও ‘সাজানো মামলা’ প্রত্যাহারের দাবি জামায়াত আমিরের সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক চানখাঁরপুলে অচেতন অবস্থায় পড়েছিল যুবক, ঢাকা মেডিকেলে মৃত্যু

ইমনের সুরে ন্যান্সি-তৌসিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ২৯২ Time View

জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি ও তরুণ কণ্ঠশিল্পী তৌসিফ এবার গুণী সংগীত পরিচালক 15শওকত  আলী ইমনের সুর-সংগীতে একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন। ছবির নাম ‘মেঘকন্যা’। ছবিটি পরিচালনা করছেন মিনহাজ। এ গানটি রেকর্ডিংয়ের মধ্য দিয়ে এ ছবির মহরতও অনুষ্ঠিত হলো। এ গানটির কথা লিখেছেন শহিদুল্লাহ ফরায়েজী। আর সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন। এ ছবিটির প্রধান ভূমিকায় অভিনয় করবেন ফেরদৌস ও নিঝুম। এর মাধ্যমে দীর্ঘদিন পর ইমনের সুরে গান গাইলেন ন্যান্সি। এ গানটি প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, এ প্রজেক্টের গানগুলো নিয়ে আমি অনেক আশাবাদী। বুধবার একটি গানে কণ্ঠ দিলেন ন্যান্সি ও তৌসিফ। বরাবরের মতোই ভালো গেয়েছেন তারা। শ্রোতাদেরও ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। ন্যান্সি বলেন, ময়মনসিংহ থেকে ঢাকায় আসার পরই ইমন ভাইয়ের সুরে ‘মেঘকন্যা’ ছবিতে গান গাইলাম। গানটি গাইতে ভালো লেগেছে। সব মিলিয়ে অনেক সুন্দর একটি গান হয়েছে। এখানে আমার সহশিল্পী তৌসিফ। আশা করছি, গানটি ভালো লাগবে সবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ