1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

ভিক্ষা চাওয়ায় মন্ত্রীর লাথি!

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ১৯৮ Time View

সবার জানা যে, তিনি একজন বদমেজাজি মন্ত্রী। কিন্তু এবার ঘটালেন অবাক করা কাণ্ড। 8গাড়িতে উঠার সময় একটি ছোট্ট ছেলে তার কাছে ভিক্ষা চাইতে যায়। কিন্তু পরে ভিক্ষার পরিবর্তে ওই ছেলেটির কপালে জুটলো মন্ত্রীর লাথি আর মন্ত্রীর দেহরক্ষীদের ধাক্কা!
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।
সমালোচিত সেই মন্ত্রী হলেন রাজ্যের পশুপালন মন্ত্রী কুসুম মেহদেল।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, কুসুম মেহদেল রবিবার পান্না এলাকায় সফরে গিয়েছিলেন। ফেরার পথে এক কিশোর ভিক্ষুক মন্ত্রীর পায়ের কাছে মাথা ঠেকিয়ে ভিক্ষা চেয়েছিল। মন্ত্রী তার দিকে ভ্রুক্ষেপও করেননি। বরং পা দিয়ে ওই কিশোরকে সরিয়ে তিনি গাড়ির দিকে এগিয়ে যান। এসময় মন্ত্রীর দেহরক্ষীরা একরকম টেনে হিঁচড়ে ওই কিশোরকে সরিয়ে দেয়।
নিজের বিভিন্ন কর্মকাণ্ডে এর আগেও বিতর্ক সৃষ্টি করেছেন কুসুম মেহদেল। গত মার্চে রাজ্যের বন অধিদপ্তরকে প্রস্তাব দিয়েছিলেন, বাঘ-সিংহকে যেন গৃহপালিত পশু হিসেবে রাখার অনুমতি দেওয়া হয়। মে মাসে এয়ারকন্ডিশন বিকল হয়ে যাওয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্কিট হাউজে অবস্থানের সময় মন্ত্রীর ঘুমের ব্যাঘাত হয়েছিল। সে জন্য ২ প্রকৌশলীকে বরখাস্ত করেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ