1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

রুশ বিমান বিধ্বস্তের দায় স্বীকার করেছে আইএস

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ২০৩ Time View

মিসরের সিনাই উপত্যকায় গতকাল শনিবার রুশ বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনার দায় 4স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। যদিও তাদের সে দাবি প্রত্যাখ্যান করেছে মিসর ও রাশিয়া। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এবং আইএস বা জঙ্গি বিষয়ক পর্যবেক্ষক ‘সাইট’র ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুর্ঘটনা খতিয়ে দেখতে কমিশন গঠন করতে দেশটির প্রধানমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
এক বিবৃতিতে আইএস জানায়, ‘ইসলামিক স্টেটের যোদ্ধারা সিনাই প্রদেশের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় রুশ বিমানটি ভূপতিত করতে সমর্থ হয়েছে। বিমানটিতে ২২০ জনের বেশি রুশ ক্রসেডার (ধর্ম যোদ্ধা) ছিল। তারা সবাই নিহত হয়েছে। এ জন্য আমরা আল্লাহর শোকর আদায় করছি।’
তবে তাদের এ দাবি প্রত্যাখ্যান করেছে মিসর সরকার। তারা বলছে, বিমানটি কোনো আঘাতে বিধ্বস্ত হয়েছে এমন কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, যান্ত্রিক ক্রুটির কারণেই এটি বিধ্বস্ত হয়েছে। মিশরের তদন্তকারীদের ধারণা, বিমানটি খাড়া অবস্থায় বিধ্বস্ত হয়েছিল। আকাশ থেকে পড়ার সময় এর বিভিন্ন অংশে আগুন ধরে গিয়েছিল।
গতকাল শনিবার ২২৪ জন আরোহী নিয়ে রাশিয়ার কোগালিমাভিয়া এয়ালাইন্সের ৯২৬৮-নং ফ্লাইটটি মিসরের সিনাই উপদ্বীপে বিধ্বস্ত হয়। রুশ কর্মকর্তারা বলছেন, বিমানটিতে ২১৭ জন যাত্রী ছিলো। তাদের মধ্যে ১৩৮ জন নারী এবং ১৭ জন শিশু। এরা ছাড়াও ছিলেন ৭ জন ক্রু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ