1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলা, নিহত ৮

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ২০৫ Time View

রবিবারের সকালটা দুলকি চালেই শুরু হয়েছিল। এমন সময় আচমকাই জোড়া বোমা 7বিস্ফোরণে কেঁপে উঠল সোমালিয়া রাজধানী মোগাদিসুর জনপ্রিয় হোটেল সাহাফি। আজ রবিবার সকালে ঘটা বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। আহত অনেকে। মৃতদের মধ্যে নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি হোটেলটির মালিকও আছেন। আল কায়দার শরিক আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।
পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে আচমকাই হোটেলটির মেন গেটে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই বিস্ফোরণের কিছু ক্ষণের মধ্যেই ফের এক বার বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এর পরই হোটেলের মধ্যে ঢুকে পড়ে সশস্ত্র জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। হামলার খবর পেতেই এলাকা ঘিরে ফেলেছে সেনা-পুলিশ। হোটেলের ছাদ থেকে নিরাপত্তা রক্ষীদের দিকে গুলি চালাতে দেখা যায় জঙ্গিদের।
হোটেলের চারপাশে ইতিউতি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এ দিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাড়ির ধ্বংসাবশেষও। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। তবে কত জন জঙ্গি হোটেলে আক্রমণ চালিয়েছে তা আজ রাত পর্যন্ত স্পষ্ট করে জানাতে পারেনি প্রশাসন। হোটেলটিকে জঙ্গিমুক্ত করতে শুরু হয়েছে সেনা-জঙ্গি সম্মুখসমর।
মোগাদিসুর ব্যস্ততম এলাকায় অবস্থানের জন্য বিদেশি পর্যটকদের পাশাপাশি সোমালিয়ার রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীদের কাছে খুবই পরিচিত নামজাদা হোটেলটি। প্রশাসনের সন্দেহ সেই কারণেই এ দিন ফের হামলা চালানোর জন্য সাহাফির মতো জনপ্রিয় হোটেল বেছে নিয়েছে জঙ্গিরা।
এর আগে গত মার্চেই মোগাদিসুর সবচেয়ে পরিচিত এবং বড় হোটেলগুলির মধ্যে অন্যতম মকা আল-মুকারামা হোটেলে হামলা চালায় আল-শাবাব জঙ্গিরা। হামলায় মৃত্যু হয় রাষ্ট্রপুঞ্জের দূত-সহ ১৯ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ