1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ জি-৭ দেশগুলো ১০ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়বে প্রি-শিপমেন্ট ঋণ তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক নাইটক্লাবের ঘটনায় শাস্তির মুখে কার্স কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের ভারতের বিপক্ষে উপভোগ্য ফুটবলের প্রতিশ্রুতি ব্রাজিল কোচের ট্রাম্পের চাপে জ্বালানি সংকট কাটাতে ডিজেল মজুত ছাড়ার কথা ভাবছে ইউরোপ ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

এবার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ২১৪ Time View

বাংলাদেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করল। 7কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পবার দুপুরে রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয়ের খরচ হিসাবে এ রিজার্ভ দিয়ে প্রায় ৭ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। এর আগে গত জুন মাসে রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।
ছাইদুর রহমান জানান, রিজার্ভ বৃদ্ধির মূল কারণ বিদেশে থাকা বাংলাদেশীদের পাঠানো রেমিট্যান্স ও রফতানিতে ভালো প্রবৃদ্ধি হচ্ছে। আইএমএফের ছাড়কৃত ইসিএফ ঋণের দুটি কিস্তি যোগ হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। জ্বালানি তেল এবং খাদ্যপণ্য আমদানি খাতে খরচ কম হওয়ার কারণেও রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে। তিনি বলেন, বৃহস্পতিবার দিন শেষে বৈদেশিক মুদ্রার সঞ্চয়নের পূর্ণাঙ্গ পরিসংখ্যান জানা যাবে। এর আগে গত এপ্রিলে ২৪ বিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারিতে ২৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
প্রসঙ্গত গত ১৭ আগস্ট রিজার্ভ প্রথমবারের মতো ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এ সঞ্চয়ন ১৫ বিলিয়নের ঘর ছাড়িয়েছিল ২০১৩ সালের ৫ মে। আর ১০ বিলিয়নের মাইলফলকে পৌঁছেছিল ২০০৯ সালের ১০ ডিসেম্বর। এর ধারাবাহীকতায় আজ বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়ালো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ