1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিটি পরিচালনা করবে আন্তর্জাতিক অপারেটর যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক

২ টন মাদকসহ সৌদির যুবরাজ আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ১৪২ Time View

২ টন কেপ্টাগন পিলসহ আবদেল মহসেন বিন ওয়ালিদ বিন আবদুল আজিজ নামে এক সৌদি 2যুবরাজ এবং তার ৪ সহযোগীকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। গতকাল সোমবার বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
সংবাদ মাধ্যমগুলো জানায়, সোমবার প্রিন্স ওই ব্যক্তিগত বিমানে করে সৌদি আরবের উদ্দেশে উড়াল দেয়ার ঠিক আগমুহূর্তে আটক হন। আল মায়াদিন নামের লেবাননের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে দেখা যায়, প্রিন্সের বিমান থেকে নিরাপত্তা বাহিনী ৪০ বস্তা মাদক জব্দ করেছে, যার মোট ওজন ২ টন।
প্রিন্সকে সহযোগিতা করার অপরাধে ওই বিমান থেকে আরও ৪ জনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ এবং তদন্ত শেষে এত বিপুল পরিমাণ মাদকের আসল রহস্য উদঘাটিত হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
প্রসঙ্গত গত কয়েকদিন আগেই মাজেদ আবদুল আজিজ আল সউদ নামের আরেক সৌদি রাজপুত্র গৃহকর্মীসহ চার নারীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের বেভারলি হিলসে ২২ হাজার বর্গফুটের এক বিলাসবহুল বাড়িতে বসবাস করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ