1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ

সৌদিতে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ১০৯ Time View

সৌদি আরবে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। 3দেশটির দক্ষিণাঞ্চলের নাজরানে গতকাল সোমবার এ ঘটনা ঘটে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল অ্যারাবিয়া এ খবর জানিয়েছে।
সৌদি আরবের দৈনিক আল ওয়াতান পত্রিকার এক ভিডিওতে দেখা যায়, বোমা হামলায় ভীতসন্ত্রস্ত মসুল্লিরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করছেন। বোমা হামলার পর সাইরেন বাজানো হয় ও মুহূর্তেই রাস্তা ধুলোয় ভরে যায়।
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির স্থানীয় নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত এক মসজিদে গত ৬ আগস্ট এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। এক বিবৃতিতে ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।
এ ছাড়া, চলতি বছরের মে মাসে সৌদি আরবের শিয়া মসজিদে দুটি আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়। ওই দুটি হামলারও দায় স্বীকার করে আইএস। তারা সৌদিতে বিভিন্ন শিয়া স্থাপনায় হামলা চালাতে দেশটির সুন্নি মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে। তবে সোমবারের হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি।
আল মাশহাদ মসজিদে মাগরিবের নামাজের সময় ওই হামলা হয়। দেশটির কর্তৃপক্ষ বোমা হামলার ঘটনা খতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ