1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিটি পরিচালনা করবে আন্তর্জাতিক অপারেটর যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক

যুক্তরাজ্যে টকটক হ্যাকিং অভিযোগে কিশোর গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ১৩৩ Time View

যুক্তরাজ্যের ফোন কোম্পানি টকটকের হ্যাকিংয়ের অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে 4গ্রেফতার করেছে পুলিশ। উত্তর আয়ারল্যান্ডের অ্যানট্রিম কাউন্টি থেকে ওই কিশোরকে গতকাল সোমবার বিকালে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড। তার বিরুদ্ধে কম্পিউটারের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোরের নাম জানায়নি পুলিশ।
গত সপ্তাহে টকটকের ওয়েবসাইট কয়েক দফা সাইবার হামলার শিকার হয়। এর মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং এবং ব্যক্তিগত তথ্য চুরি করা হয়ে থাকতে পারে বলে আশংকা প্রকাশ করেছিল টকটক। তবে কত গ্রাহকের তথ্য চুরি করা হয়েছে, সে সম্পর্কে তারা কোনো ধারণা দিতে পারেনি।
তবে এখন টকটকের কর্মকর্তারা বলছেন, প্রথমে সাইবার হামলাটিকে যত বড় বলে ভাবা হয়েছিল, আসলে তার পরিধি ছিল অনেক কম।
যুক্তরাজ্যের এই ফোন ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির চল্লিশ লাখের বেশি গ্রাহক রয়েছে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ