1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি: হাসনাত ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব: নাহিদ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

পাকিস্তান থেকে ফেরা গীতার ডিএনএ পরীক্ষা করবে ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ১১১ Time View

ভারতের সরকার বলছে, পাকিস্তানে ১৩ বছর ধরে আটকে থাকার পর ফিরে আসা এক 5ভারতীয় নারীর ডিএনএ পরীক্ষা করে দেখবে তারা।
গীতা নামে পরিচিত এই মূক ও বধির মেয়েটি ছবি দেখে কয়েকজন মানুষকে তার পরিবারের সদস্য হিসেবে শনাক্ত করেছিল, কিন্তু এখন সামনাসামনি দেখা হবার পর সে বলছে, এদেরকে সে চিনতে পারছে না।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, একমাত্র ডিএনএ পরীক্ষাই তার পরিচয় বিষয়ক জটিলতা দূর করতে পারবে।
এদিকে অন্তত চারটি আলাদা আলাদা পরিবার গীতাকে তাদের আত্মীয় বলে দাবি করছে। তবে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিবারের পরিচয় শনাক্ত না হলে ভারতের আশ্রয় শিবিরে থাকবে গীতা।
সুষমা স্বরাজ বলেছেন, গীতার পরিবারের পরিচয় সনাক্ত হোক বা না হোক, সে আমাদের মেয়ে। তার দায়িত্ব আমাদের।
সোমবার পাকিস্তান থেকে ভারতে আসে গীতা। দিল্লীতে গীতা যখন ফিরে আসে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান।
একযুগ আগে পূর্ব বিহারে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গীতা। এরপর থেকে পাকিস্তানের করাচিতে একটি আশ্রয় কেন্দ্রে ছিলেন গীতা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারতের উদ্দেশে রওনা হবার আগে তাকে অনেক উপহার সামগ্রী তুলে দেন পাকিস্তানের বন্ধুরা। এমনকি বিমানবন্দরের কর্মকর্তারাও তার হাতে ফুল তুলে দেন।
সম্প্রতি ভারতে মুক্তি পাওয়া একটি চলচ্চিত্রের পর গীতার বিষয়টি সামনে চলে আসে। ওই চলচ্চিত্রে একজন পাকিস্তানি মূক বালিকার কাহিনী বলা হয় যে, ভারতে আটকে পড়েছিল। কিন্তু গীতার ক্ষেত্রে যেন ঠিক উল্টোটাই ঘটেছে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ