1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প: নিহত শতাধিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ১৮১ Time View

আফগানিস্তান ও পাকিস্তানের বিস্তৃত এলাকাজুড়ে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। 8তাৎক্ষণিকভাবে এতে শতাধিক লোকের মৃতুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর অনুযায়ী, আজ সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা ১০০ জন ছাড়িয়ে গেছে। এর মধ্যে পাকিস্তানেই সবচেয়ে বেশি প্রাণহানীর ঘটনা ঘটেছে। খবরে প্রকাশ, আফগানিস্তানের স্থানীয় সময় আজ দুপুরের পর দেশটির হিন্দুকুশ পর্বত এলাকায় এ ভূমিকম্পটি আঘাত হানে। একই সময় ভারত-পাকিস্তানেও এ ভূমিকম্পের তীব্রতা অনুভব করা যায়। এ সময় বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায়ও এ ভূকম্পন অনুভূত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার বিকাল ৩টা ৯ মিনিটে রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। অবশ্য শুরুতে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৭ ছিল বলে জানানো হয়। শক্তিশালী এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের জারম থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠের ২১৩.৫ কিলোমিটার গভীরে।
খবরে বলা হয়, ভূমিকম্পের কাশ্মীর ও তৎসংলগ্ন এলাকায় মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভূমিকম্প আতঙ্কে কর্মস্থল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে লোকজন। আকস্মিকভাবে বন্ধ হয়ে যায় দিল্লির মেট্রোরেল।
খবরে প্রকাশ. পাকিস্তানে ভূমিকম্পে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক। আর আফগানিস্তানে একটি বালিকা বিদ্যালয় ধসে অন্তত ১২ ছাত্রী নিহতের খবর পাওয়া গেছে। ভারতে হতাহতের খবর এখনো পাওয়া হওয়া যায়নি। তবে শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বাড়তে পারে। এছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ