1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

সীমান্ত বন্ধ করে দেয়ার হুমকি বলকান দেশগুলোর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫
  • ১৭২ Time View

অভিবাসীদের আগমন ঠেকাতে সীমান্ত বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ইউরোপের বলকান 3দেশগুলো। এরই মধ্যে বুলগেরিয়া বলেছে যে, তারা অভিবাসীদের জন্য নিরাপদ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় না।
বলকানের উত্তরে অভিবাসীদের গন্তব্য দেশগুলো যদি তাদের দরজা বন্ধ করে দেয়, তাহলে সার্বিয়া এবং রোমানিয়াও এ ধরনের ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। ব্রাসেলসে ইইউ সদস্য দেশ এবং বলকান দেশগুলোর মধ্যকার একটি বৈঠকের আগে এই হুমকি আসল।
স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বলেছেন, কোনো সমাধান না আসলে তার দেশ ‘বেশি দেরি হবার আগেই নিজের মতো করে কাজ করবে’।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, গত সপ্তাহে প্রতিদিন ৯হাজারেরও বেশি অভিবাসী গ্রীসে এসে পৌছেছে। এ বছরের মধ্যে অভিবাসী আগমনের এটিই সর্বোচ্চ হার।
এই অভিবাসীদের অধিকাংশেরই গন্তব্য হচ্ছে জার্মানি, যাদের মধ্যে সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানের অনেক শরণার্থীরাও রয়েছেন। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ