1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

চীনে ৭০ লাখ মানুষের নতুন আইফোন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫
  • ২৫১ Time View

চীনাদের আইফোন প্রীতির কথা মোটামুটি সবারই জানা। এবারে নতুন আইফোন আসার পর 17চীনের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। এক মাসেরও কম সময়ে চীনে ৭০ লাখের বেশি আইফোন সক্রিয় হয়েছে বলে দাবি করেছেন চীনের তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান টকিংডাটা।
চীনের তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠানটির দাবি, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে চীনের বাজারে আইফোন বিক্রি শুরু হয়। ১১ অক্টোবর পর্যন্ত সেখানে ৫৫ লাখ আইফোন ৬ এস ও ১৬ লাখ ৩০ হাজার ৬ এস প্লাস সক্রিয় হয়েছে।
এই প্রথমবারের মতো চীনের বাজারে আগেভাগেই নতুন আইফোন বিক্রি করার ঘোষণা দেয় অ্যাপল। এর আগে আইফোন বাজারে ছাড়ার কয়েক মাস পরে তা চীনের বাজারে বিক্রি শুরু করত অ্যাপল।
টকিংডাটার তথ্য অনুযায়ী, চীনের বাজারে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যাপল পণ্যের মধ্যে রয়েছে আইফোন ৬। চীনের বাজারে যত মডেলের আইফোন রয়েছে, এর মধ্যে ২৩ দশমিক ৮ শতাংশ আইফোন ৬। এরপর রয়েছে আইফোন ৫ এস ও আইফোন ৬ প্লাস।
চীনের বাজারে আইফোনের পাশাপাশি স্থানীয় কয়েকটি ব্র্যান্ডও বেশ জনপ্রিয়। এর মধ্যে রয়েছে হুয়াই, শিয়াওমি। এই ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা করতে হচ্ছে স্যামসাং, মাইক্রোসফট ও ব্ল্যাকবেরিকে।
অপারেটিং সিস্টেমের হিসেব ধরলে চীনে যত স্মার্টফোন সক্রিয়, এর মধ্যে ৭৮ শতাংশ অ্যান্ড্রয়েডচালিত ফোন আর ১৯ শতাংশ আইওএস চালিত ফোন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ