1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান দুষ্টু চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে : প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

তৃতীয় ওয়ানতে ভারতের ১৮ রানের হার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫
  • ১৬৮ Time View

ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৫ ম্যাচের 6সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। রাজকোটে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ২৭০ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৫২ রানে থেমেছে ভারতের ইনিংস।
টস জিতে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের সেঞ্চুরি দারুণ সূচনা করে দক্ষিণ আফ্রিকা। এরপরই ছন্দপতন ঘটে। ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তোলা দক্ষিণ আফ্রিকা ২১০ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট। যেখানে রান হওয়ার কথা তিন শতাধিক সেখানে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭০ রানে থামতে হয় সফরকারীদের। ব্যাট হাতে কুইন্টন ডি কক ১০৩ রানে ইনিংস খেলেন। ৬০ রান আসে ডু প্লেসিসের ব্যাট থেকে। ডেভিড মিলার ৩৩ ও বেহারদিন অপরাজিত ৩৩ রান করেন। বল হাতে ভারতের মোহিত শর্মা ২টি উইকেট নেন।
২৭১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক সময় তারা ব্যাটফুটে চলে যায়। প্রথম সারির ব্যাটসম্যানরা রান পেলেও মিডল অর্ডাররা জেতাতে পারেনি ভারতকে। ব্যাট হাতে ভারতের বিরাট কোহলি সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন। ৬৫ রান করেন রোহিত শর্মা। আর ৪৭ রান করেন ধোনি।
বল হাতে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার মরনে মরকেল। তিনি ১০ ওভার বল করে ১ মেডেনসহ ৩৯ রান দিয়ে ৪ উইকেট নেন। ফলে তার হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ২৭০/৭, ৫০ ওভার (ডি কক ১০৩, প্লেসিস ৬০; মোহিত ২/৬২)
ভারত ২৫২/৬, ৫০ ওভার (কোহলি ৭৭, রোহিত ৬৫, ধোনি ৪৭; মরকেল ৩৯/৪)
ফল : দক্ষিণ আফ্রিকা ১৮ রানে জয়ী
ম্যাচসেরা : মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ