1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

দশ বছরে ঘটেনি এমন ঘটনা…

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ১৯১ Time View

ইতিহাস ভাঙা-গড়ার খেলায় মেতেছেন ভিসেন্তে দেল বস্ক। ইউরো বাছাইপর্বে লুক্সেমবার্গের a7wduaisবিপক্ষেই নতুন এক স্পেন দলের দেখা মিলেছিল। স্প্যানিশ কোচ ছয় বছর পর এমন এক দল মাঠে নামিয়েছিলেন যে দলে ছিলেন না রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়। এমনই এক ঘটনার পুনরাবৃত্তি করলেন কাল মূল একাদশে বার্সেলোনার কোনো খেলোয়াড় না রেখে। দশ বছর পর এই প্রথম স্পেন দলে কাতালান এই ক্লাবের কোনো প্রতিনিধিত্ব ছিল না।
আগের খেলাতেই ইউরোর চূড়ান্তপর্ব নিশ্চিত হয়ে গিয়েছিল স্পেনের। সে কারণেই হয়তো বেশ নির্ভার ছিলেন দেল বস্ক। মূল একাদশের কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিতে চেয়েছিলেন। আর তাতেই ঘটিয়ে ফেললেন ইতিহাসের পুনরাবৃত্তি।
দশ বছর আগে সান মারিনোর বিপক্ষে একটি ম্যাচে বার্সেলোনার কোনো খেলোয়াড় ছাড়াই মাঠে নেমেছিল স্পেন। মজার ব্যাপার হচ্ছে, ওই ম্যাচটির তারিখও ছিল ১২ অক্টোবর। ফার্নান্দো তোরেসের হ্যাটট্রিক এবং সার্জিও রামোসের জোড়া গোলে পুঁচকে সান মারিনোকে ৬-০ গোলে হারিয়েছিল তারা।
দশ বছর পর সেই ১২ অক্টোবরেই কাল ইউক্রেনের বিপক্ষে জয়টা অবশ্য সহজ হয়নি। মারিও গাসপারের একমাত্র গোলে জয় এসেছে স্প্যানিশদের। এই ম্যাচে বার্সেলোনার কোনো প্রতিনিধি না থাকলেও ইউরোপের বেশ কয়েকটি জায়ান্টের প্রতিনিধি কিন্তু ঠিকই ছিল। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, বায়ার্ন মিউনিখ, ভ্যালেন্সিয়া, ভিয়ারিয়াল, সেল্টা ভিগো, অ্যাথলেটিক বিলবাও-এই আটটি ক্লাব থেকে একাদশের খেলোয়াড় বেছে নিয়েছিলেন স্প্যানিশ কোচ। বদলি হিসেবে পরে অবশ্য বার্সেলোনার দুজন নেমেছিলেন মাঠে। দশ বছর আগে সান মারিনোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সেই খেলায় অবশ্য বদলি হিসেবেও কোনো বার্সা খেলোয়াড়ের দেখা মেলেনি।
একদিন দলে রিয়ালের কেউ নেই তো পরের দিন দল বার্সা-শূন্য। স্পেনের দুই জায়ান্টের খেলোয়াড় ছাড়াও দল সাজাতে কোনো সমস্যাই হচ্ছে না দেল বস্কের! স্পেনের ফুটবলে প্রতিভাবান ফুটবলারের এতই ছড়াছড়ি! বলতেই হবে, মধুর এই পরিস্থিতি ভালোই উপভোগ করছেন স্পেনের বিশ্বকাপ বিজয়ী এই কোচ। সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ