1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

এবার আসছে পেপসি ফোন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ২৫৬ Time View

হাতে ধরা পেপসির বোতল থেকে চুমুক আর কানে ঠেসে ধরা পেপসি ফোন দিয়ে বকবক। 87aqw9eidপেপসি ভক্তদের জন্য এটি আর কল্পনা থাকছে না। আগামী কয়েক মাসের মধ্যেই চীনের বাজারে পেপসি ব্র্যান্ডের মোবাইল ফোন পাওয়া যাবে। বিশ্বখ্যাত কোমল পানীয়র ব্র্যান্ড অবশ্য সরাসরি ফোনের ব্যবসায় নামছে না। এর পরিবর্তে একটি মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান পেপসির ব্র্যান্ড নামটি ব্যবহার করে এই নামে বাজারে ফোন নিয়ে আসবে।

ব্র্যান্ড লাইসেন্সিংয়ের মাধ্যমে ফোনের বাজারে পেপসির আসার এই খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি হিসেবেই বিশ্বে পরিচিত ব্র্যান্ড পেপসি। পেপসিকোর এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ফোন তৈরির ব্যবসায় নামার আপাতত কোনো পরিকল্পনা পেপসিকোর নেই। তবে শুধু চীনের বাজারের জন্য পেপসি ফোন তৈরির লাইসেন্স দেওয়া হচ্ছে। এর আগে অ্যাপারেল অ্যান্ড অ্যাকসেসরিসের ক্ষেত্রেও পেপসির ব্র্যান্ড লাইসেন্স বিক্রি করা হয়েছে।

চীনের কোন প্রতিষ্ঠান পেপসির ফোন তৈরি করবে সেটি বিস্তারিত এখনো জানায়নি পেপসিকো। তবে নিজেদের ব্র্যান্ড নামের সুনাম রক্ষায় ভালো কোনো নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছে তারা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মোবিপিকার জানিয়েছে, পেপসি পি১ নামে একটি স্মার্টফোন ২০ অক্টোবর চীনের বাজারে আসতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ