1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

হাঙ্গেরির সীমান্তে আটকে পড়েছে শত শত অভিবাসী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৫৬ Time View

হাঙ্গেরির সীমান্তে শত শত অভিবাসী আটকে পড়েছে বলে খবর আসছে। আশ্রয়প্রার্থীদের প্রবেশ asdiajsdঠেকাতে সার্বিয়ার সাথে সীমান্তে হাঙ্গেরি একটি উঁচু কাঁটাতারের বেড়া দেয়া সহ সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে। দু দেশের সাথে সীমান্ত বন্ধ রয়েছে।
হাঙ্গেরির কর্তৃপক্ষ অভিবাসীদের গ্রেফতারের হুমকি দেয়ায় সার্বিয়া-হাঙ্গেরি সীমান্তে বিক্ষোভ করেছেন অনেক আশ্রয়প্রার্থী। কিছু শরণার্থী অনশনও করেছে। মরিয়া আশ্রয় প্রার্থীদের চাপ সামলাতে হাঙ্গেরির সীমান্তবর্তী এলাকায় জরুরী অবস্থা বলবৎ রয়েছে। তবে আশ্রয়প্রার্থীরা কাঁটাতারের বেড়া সরিয়ে নেবার আহ্বান জানাচ্ছেন। ঐ এলাকা দিয়ে অনেকে কাঁটাতারের বেড়া পার হয়ে ঢোকার চেষ্টা করেছেন।
আশ্রয়প্রার্থীদের প্রবেশ ঠেকাতে জরুরি অবস্থা জারি করার মাত্র কয়েক ঘণ্টা আগে একটি নতুন আইনও পাশ হয়েছে। তার পর পরই সীমান্তে কড়া নজর রাখা শুরু করেছে দেশটি।
কাঁটাতারের ওপারে আটকে পড়েছে শত শত অভিবাসী যাদের একটা বড় অংশ মূলত যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে আসা শরণার্থী। সিরিয়া থেকে আসা অনেকেই বলছেন তাদের পক্ষে এখন আর ফিরে যাওয়াও সম্ভব নয় কারণ তাদের কাছে আর কোন অর্থ নেই।
অনেকে বলছেন তারা হাঙ্গেরির কাছে কিছুই চান না। তারা শুধু দেশটির রাস্তা ব্যবহার করে অন্য কোথাও চলে যাবেন।
সীমান্তে বিক্ষোভ আর প্রতিবেশী দেশগুলোর সমালোচনা স্বত্বেও কাঁটাতারের বেড়া আরও দীর্ঘ করার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। সোমবার মধ্যরাতে নতুন আইনটি কার্যকর হওয়ার পর সার্বিয়ার সীমান্ত অঞ্চলে যে রেললাইন ক্রসিং পয়েন্ট দিয়ে হাজার হাজার মানুষ হাঙ্গেরিতে ঢুকছিল সেটিও বন্ধ করে দেয় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ