1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের …

‘সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ সরকার’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৫৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় দৃঢ় awiesdঅঙ্গীকারাবদ্ধ এবং বিভিন্ন ধর্ম বিশ্বাসীদের মাঝে সংলাপকে উৎসাহিত করে। তিনি বলেন, বাংলাদেশ ভ্যাটিকানের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্য দেয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান এ ঘনিষ্ঠ সম্পর্ক আরো জোরদারে অঙ্গীকারাবদ্ধ।
আজ রবিবার তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে ভ্যাটিকানের সিনিয়র কেবিনেট মিনিস্টার কার্ডিনাল ফার্নান্দো ফিলোনি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোসহিরি, বাংলাদেশে ক্যাথলিক বিশপ ডি রোজারিও এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতিকে প্রাধান্য দেয় এবং সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। ভ্যাটিকানের মন্ত্রী বাংলাদেশে বিভিন্ন ধমীর্য় অনুসারী লোকদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রশংসা করেন এবং সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ক্যাথোলিক সম্প্রদায় অত্যন্ত ছোট আকারের, তবে চমৎকার শান্তিপূর্ণ সহাবস্থান এবং একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন।
ভ্যাটিকানের মন্ত্রী বলেন, বাংলাদেশে তিনি তার প্রথম সফরের আনন্দ উপভোগ করছেন এবং তিনি এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ। প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাথলিক সম্প্রদায়ের গঠনমূলক ও উল্লেখযোগ্য ভূমিকা পালনে বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন সমাজসেবা কার্যক্রমে তাদের সম্পৃক্ততার প্রশংসা করেন। এ সময় তিনি ভ্যাটিকানের মন্ত্রীর মাধ্যমে পোপ ফ্রান্সিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ