1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের … রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপে ২ মাসে ১৪৬১ অভিযোগ দালাল সামলাতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ঢাকা মেডিকেলের নতুন পরিচালক

‘শিক্ষার্থীরা প্রতিদিন গড়ে এক হাজার টাকা খরচ করেন’

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫
  • ২৪৩ Time View

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী a0weiad]প্রতিদিন গড়ে এক হাজার টাকা খরচ করেন। এর মধ্যে তার বই-খাতা, ট্রান্সপোর্ট প্রভৃতি রয়েছে। সেখানে ৭.৫ ভাগ হারে এক হাজার টাকায় ৭৫ টাকা খুব বড় কিছু নয়।”

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলা একাডেমি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি ও ব্র্যাকের যৌথ আয়োজনে ‘শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আবুল মাল আবদুল মুহিত বলেন, “বিশ্ববিদ্যালয় যেখানে ফিস নেয়, সেখান থেকে রাজস্ব নেবে। বিশ্ববিদ্যালয় তাতে রাজিও হয়েছে। আমি সেখানে বলেছি-বিশ্ববিদ্যালয় ঠিকই রাজি হয়েছে কিন্তু তোমরা (শিক্ষার্থীরা) যদি বিশ্ববিদ্যালয়ের দিকে নজর না দাও তবে আগামী বছর সেগুলো তোমাদের ওপর পাসআউট করে দিবে। ফিস, ডেভেলপমেন্ট ফান্ড আরো নানা কথা বলে সেখান থেকে আদায় করে নেবে। সে বিষয়ে সতর্ক করেই আমি বলেছি তোমরা আগামী বছরের জন্য প্রস্তুতি নাও, যাতে সাড়ে সাত শতাংশ ভ্যাটের জন্য আবার না খরচ বেড়ে যায়।”

সারা দেশের দুই হাজার স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। শনিবার চূড়ান্ত পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয় মুন্সীগঞ্জের বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়।

অর্থমন্ত্রী জানান, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন বাড়তি রাজস্ব। যে কারণে বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স আরোপ করতে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ