1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ

চুম্বন দৃশ্য নিয়ে চিন্তিত নই: নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৯২ Time View

ক্যারিয়ারের শুরু থেকেই নুসরাত ফারিয়ার বৃহস্পতি তুঙ্গে। আর তাই সহকর্মীরা এখন তাকে ‘লাকি sdjjasldasdগার্ল’ বলে থাকেন। তারই ধারাবাহিকতায় এবার বলিউডের একটি ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ নিয়ে সম্প্রতি স্থানীয় এক সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন,
টালিউড ছেড়ে বলিউডে অভিনয় করতে যাওয়াটা যে কোনোও শিল্পীর জন্যই আনন্দের খবর। এই খবরটি প্রায় দেড় মাস ধরে আমি চেপে রেখেছিলাম। আমি যখন আশিকি ছবির জন্য কলকাতায় একটি অডিশন দিয়েছিলাম। সে সময়ই গাওয়াহ্ ছবির কাস্টিং ডিরেক্টর অপূর্ব জোসেফের সঙ্গে আমার দেখা হয়। তিনি আমাকে পছন্দ করেন। তা ছাড়া তিনি আশিকি ছবির ট্রেলার ও গান দেখেন। তখনই বিষয়টি নিয়ে আলাপ শুরু হয়। ওপার থেকে কোনও সবুজ সঙ্কেত পাচ্ছিলাম না বলে এতদিন খবরটি দিতে পারিনি। নভেম্বরের শুরুতে শুটিং শুরু হবে। ঈদের পর ভারতে গিয়ে সাইনিং ও শুটিং ডেট ঠিক করব।
নুসরাত জানিয়েছেন, ছবিটির নাম ‘গাওয়াহ্: দ্য উইটনেস’। এটি পরিচালনা করছেন বিষ্ণু দত্ত। এখানে আমার চরিত্রটি নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। শুধু এইটুকু বলতে পারি, এই ছবিতে আমি একটি রহস্যজনক চরিত্রে অভিনয় করব। এখানে ইমরান হাশমি একজন প্রাক্তন গোয়েন্দা আধিকারিক চরিত্রে অভিনয় করবেন। নওয়াজউদ্দিনের চরিত্র একজন ব্যবসায়ীর। পায়েল হবেন নওয়াজের স্ত্রী। আর আশুতোষ রানা একজন চিকিৎসকের ভূমিকায় থাকবেন। আসলে নির্মাতা সবকিছু সংবাদ মাধ্যমে বললেও, আমার চরিত্রের রহস্য প্রকাশ করেননি। তিনি রহস্যই রেখে দিতে চাইছেন। তাই আমি তার অভিনেত্রী হয়ে রহস্য ফাঁস করে দিতে পারি না।
কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন ছবিটির জন্য?
নুসরাত ফারিয়া আরও জানিয়েছে, বলিউডের সব ছবিতেই প্রি-প্রোডাকশনে অনেক সময় নেয়। এই ছবির জন্যও আমাকে অনেক সময় দিতে হবে। এই সময়টাকে নিজেকে চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আশিকি ছবির জন্য যেমন আমার লুকার্স পরিবর্তন করতে হয়েছিল। আর এই ছবিটির জন্যও আমার অনেক পরিশ্রম করতে হবে। নির্মাতা যেভাবে চাইছেন সেভাবেই নিজেকে তৈরি করছি। শারীরিক, মানসিক প্রস্তুতি নিচ্ছি।
বলিউডে অভিনয় করছেন খবর ছড়ানোর পরই অনেকে মজা করে বলছে, ইমরান হাশমি তো ‘কিসারবয়’। ফারিয়া চুম্বনের দৃশ্যে কী করবে? এই প্রশ্নের উত্তরে ফারিয়ার জানিয়েছেন, আমি গল্প শুনেছি। কিন্তু এমন কোনও দৃশ্যের কথা শুনিনি। কিন্তু ফিল্মে অনেক কিছু হয়। তাই ইমরান হাশমির সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত নিজের চরিত্র কীভাবে ফুটিয়ে তোলা যায়, সেটা নিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ