1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online ব্রাজিলকে নিয়ে মূল লক্ষ্য জানালেন আনচেলত্তি সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ লাইসেন্সবিহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

জাতীয় সংসদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিল পাস

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ২০১ Time View

রূপপুর পারমাণবিক কেন্দ্রসহ অন্যান্য পারমাণবিক কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য একটি dajsdlas.dasকোম্পানি গঠন ও এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিধান করে জাতীয় সংসদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিল- ২০১৫ পাস করা হয়েছে। সংসদরে অধিবেশনে মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিলটি পাসের প্রস্তাব করেন। অবশ্য জাতীয় পার্টির ফখরুল ইমাম, রওশন আরা মান্নান ও স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এর আগে গত ৬ সেপ্টেম্বর বিলের ওপর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়।
বিলে আইনের প্রাধান্য ও প্রয়োগ, কোম্পানি গঠন ও নিয়মিতকরণ, অনুমোদিত মূলধন, কোম্পানির প্রধান কার্যালয় ও কার্যাবলী, কোম্পানি পরিচালনা, বোর্ড গঠন, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য পরিচালক, নিয়োগ ও কার্যাবলী, যোগ্যতা, অযোগ্যতা এবং অপসারণ, জনবল কাঠামো, হিসাব ও নিরীক্ষা, প্রতিবেদন, পরিচালনা কার্যক্রম, মাসিক সাধারণ সভা, সংরক্ষিত তহবিল, ভূমি অধিগ্রহণ, বিধি ও প্রবিধান প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
বিলে সরকারের পূর্বানুমোদনক্রমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড নামে একটি কোম্পানী গঠন ও নিয়মিতকরণ করার বিধান করা হয়। কোম্পানী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিচালন সংস্থা হিসাবে পরিচালনার দায়িত্ব পালন করবে। বিলে বাংলাদেশ এটমিক এনার্জি কমিশন রাশিয়ান ফেডারেশন ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি এবং সংস্থার গাইড লাইন অনুযায়ি মালিক সংস্থা হিসাবে দায়িত্ব পালনের বিধান করা হয়। তবে শর্ত থাকে কমিশন এর সকল বা যে কোন দায়িত্ব প্রয়োজনবোধে অর্পণ করতে পারবেক।
বিলটিতে কোম্পানীর কার্যক্রম এবং ব্যবসা পরিচালনা ও সাধারণ তত্ত্বাবধানের জন্য অন্যূন ৭ ও অনধিক ১২ জন পরিচালকের সমন্বয়ে একটি বোর্ড গঠনের বিধান করা হয়। বোর্ডে একজন চেয়ারম্যান ও একজন ব্যবস্থাপনা পরিচালক রাখার বিধান রাখা হয়েছে। এছাড়া বিলে দায় মুক্তির বিধানও রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ